Saturday, April 4, 2026

মাধ্যমিক পরীক্ষার্থীর র*হস্যজনক মৃ*ত্যু!

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ! রবিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ছাত্রীর বাড়ি থেকেই উদ্ধার হয় তার দেহ।খবর পেতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।ওই ছাত্রী আত্মহত্যা করেছে, না কি নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:ওড়িশায় বাবার মৃ*ত্যুর খবর পেয়েও মাধ্যমিক পরীক্ষা দিল ছেলে

জানা গিয়েছে, ওই ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। রবিবার সকালে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই তার দেহ। পুলিশ দেহটি প্রথমে হাসপাতালে নিয়ে যায়। পরে সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ছাত্রটির বাবা ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে। শনিবার ভূগোল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে ছাত্রীটি। খাওয়ার পর রাত সাড়ে ১০টা নাগাদ পরিবারের লোকজনের সঙ্গে শেষ বার কথা হয়েছিল তার। এর পর রবিবার সকালে ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় তার দেহ। এইটুকু সময়ের মধ্যে কী যে হল জানি না বলে জানান ছাত্রীর আত্মীয়।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...