Monday, April 13, 2026

দু’পক্ষের মধ্যে চ*রম হাতাহাতি, জেলেই মৃ*ত্যু মুসেওয়ালা খু*নে ধৃত ২ দু*ষ্কৃতী!

Date:

Share post:

জেলের (Jail) মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষ। আর তার জেরেই গোইন্দওয়াল সাহিব জেলে বেঘোরে প্রাণ গেল সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala) খুনে অভিযুক্ত ২ জনের। তবে পুলিশ সূত্রে খবর, এদের মধ্যে দুই গ্যাংস্টার (Gangster) রয়েছে। পাশাপাশি ঘটনায় একজন গুরুতর আহত (Injured) হয়েছেন বলে খবর। ঘটনার জেরে বড়সড় প্রশ্নের মুখে আম আদমি পার্টি (AAP) বা পঞ্জাবের ভগবন্ত মান (Bhagawant Mann) সরকার।

সংবাদসংস্থা সূত্রে খবর, রবিবার গোইন্দওয়াল সাহিব জেলের ভিতরে আচমকা দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। তবে জেলের রক্ষীরা হাতাহাতি থামানোর আগেই ঘটে যায় দুর্ঘটনা। আঘাত পেয়ে জেলেই মৃত্যু হয় দুরান মনদীপ সিং তুফানের। পাশাপাশি আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে অপর অভিযুক্ত মনমোহন সিংয়ের মৃত্যু হয় বলে খবর। অন্যদিকে মারামারিতে গুরুতর আহত হয়েছে কেশব নামে আরেক গ্যাংস্টার। তার অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে খবর। মুসেওয়ালা খুনের অভিযোগে তিনজনকেই পঞ্জাবের গোইন্দওয়াল জেলে বন্দি রাখা হয়েছিল।

তবে জেলের মধ্যে কীভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়ল মুসেওয়ালা খুনে তিন অভিযুক্ত? এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে জেলের সিসিটিভি ফুটেজ (CCTV Footage)। ঘটনার নেপথ্যে কোনও অন্তর্ঘাত আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, ২০২২ সালের ২৯ মে গুলিবিদ্ধ হন পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা।

 

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...