Sunday, April 5, 2026

বসন্তেই হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ! গরম কী এসেই গেল?

Date:

Share post:

ফেব্রুয়ারি শেষ হতে হাতে এখনও কটা দিন বাকি। কিন্তু তাপমাত্রার পারদ যেভাবে চড়ছে, তাতে যে এবছর তাপমাত্রার পারদ রেকর্ড মাত্রায় ছোঁবে তা আর বলার অপেক্ষা রাখে না। শীত শেষ হতেই সকাল-বিকেল কোকিলের ডাক ছাড়া বসন্তের অস্তিত্ব বোঝা দায়।এখন থেকেই বৃষ্টির প্রত্যাশা শুরু হয়ে গেছে।


আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশিই। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।দক্ষিণবঙ্গের মতো তাপমাত্রা তেমন না বাড়লেও অস্বস্তিজনিত গরম থাকবে উত্তরবঙ্গেও।

 

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...