Saturday, June 13, 2026

মোদির মুখে বাংলার প্রশংসা!

Date:

Share post:

মোদির মুখে বাংলার নাম। শুধু নাম বললে ভুল হবে। সংস্কৃতির পীঠস্থান বলে বাংলার প্রশংসা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে ত্রিবেণীর কুম্ভস্নানের কথাও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন:নদিয়ার আইটিআই মডেল দেশের সেরা , বলছে মোদির নীতি আয়োগ
এদিনের ৯৮তম ‘মন কি বাত ‘ অনুষ্ঠানে তিনি বাংলাকে সংস্কৃতির পীঠস্থান বলে উল্লেখ করেন। বলেন, আমেরিকা নিবাসী এক ভারতীয় চিঠিতে বাংলার কুম্ভস্নানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। তাঁকে ধন্যবাদ জানিয়ে মোদি জানান, বহু পুরনো বাংলার এই কুম্ভস্নান। যদিও বহু বছর ধরে বন্ধ থাকার পর ফের ত্রিবেণীর কুম্ভস্থান চালু হয়েছে।

এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানের প্রথমেই কিংবদন্তি সংঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। এবং দেশভক্তি গীত, লোরি ও রঙ্গোলি প্রতিযোগিতায় বিজেতাদের নাম ঘোষণা করেন।পাশাপাশি, ভারতের টেলি মেডিসিন অ্যাপের কথাও তুলে ধরেন মোদি। তাঁর কথায়, টেলি মেডিসিন প্রত্যন্ত এলাকার বাসিন্দা ও মধ্যবিত্তকে সাহায্য করছে। তাদের সময় ও অর্থব্যয় কম হচ্ছে।

 

 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...