Saturday, June 13, 2026

নদিয়ার আইটিআই মডেল দেশের সেরা , বলছে মোদির নীতি আয়োগ

Date:

Share post:

দেশের সেরা আবারও বাংলা মডেল। দেশের সেরা হয়েছে নদিয়া জেলার নাকাশিপাড়া আইটিআই। বাংলার এই মডেল অন্যান্য রাজ্যকেও অনুসরণ করার সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ। কেন্দ্রের এই রিপোর্ট বিজেপি ও বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় বাংলার এই কলেজ প্রাইভেট ট্রেনিং পার্টনার বা PTP মডেলে গড়ে উঠেছে। কী এই PTP মডেল ? এই কলেজ নির্মাণের জন্য রাজ্য সরকার জমি দিয়েছে। কলেজ ভবনও তৈরি করে দিয়েছে। বাকি মেশিন, শিক্ষকের বেতন, নিত্য খরচ সবই বহন করে বেসরকারি সংস্থা। এই কলেজে সমীক্ষা চালিয়ে নীতি আয়োগ একদিকে যেমন ভূয়সী প্রশংসা করেছে , তেমনি গোটা দেশে এই মডেলকে অনুসরণ করার পরামর্শ দিয়েছে।
নীতি আয়োগের ৯৮ পাতার রিপোর্ট বলছে, অত্যন্ত সহজ এবং সস্তায় কারিগরি শিক্ষার বাংলার এই মডেল গোটা দেশের জন্য অনুকরণযোগ্য। নিশ্চয়ই ভাবছেন কেন এমন মন্তব্য ? নাকাশিপাড়ার এই কারিগরী শিক্ষার কলেজে অষ্টম শ্রেণি পাশ করেই ভর্তি হওয়া যায়। চলে এক অথবা দু’ বছরের হাতেকলমে প্রশিক্ষণ। শিক্ষার্থীদের মাসে দিতে হয় মাত্র ৩০ টাকা। বাকি টাকা রাজ্য সরকার দেয়। শিক্ষার্থী প্রতি ৭ হাজার টাকা অনুদান।

একই সঙ্গে নীতি আয়োগ তাঁদের রিপোর্টে মহিলাদের জন্য তৈরি কলকাতার Woman Industrial Training Institute- এর কথাও বিশেষভাবে উল্লেখ করেছে। বিশ্বব্যাঙ্ক এবং পশ্চিমবঙ্গ সরকারের ডাইরেক্টরেট অব ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের উদ্যোগে চলে ইনস্টিটিউট। এই আইটিআই’য়ে মহিলাদের হাতেকলমে শিক্ষা দিয়ে স্বনির্ভর হতে শেখানো হচ্ছে। ৪৮ আসনের এই প্রতিষ্ঠানে কাজ শিখে সংসারে উপার্জন বৃদ্ধিতে মহিলারা যেভাবে সাহায্য করছেন, তাও উল্লেখযোগ্য। ফলে বাংলা মডেলকেই অনুসরণ করে দেশের আইটিআইগুলিতে পরিবর্তন আনার পক্ষেই সওয়াল করেছে নীতি আয়োগ।

প্রসঙ্গত, সরকারি ও বেসরকারি মিলিয়ে গোটা দেশে মোট ১৪ হাজার ৭৮৯টি ITI আছে। সেই সব আইটিআই’র কী হাল, ভবিষ্যতই বা কী, সেখান থেকে শিক্ষাগ্রহণের পর পড়ুয়াদের কতজন চাকরি পাচ্ছেন, কতজনই বা নিজেরা নিজের পায়ে দাঁড়াচ্ছেন, ইত্যাদি বিষয়ে সমীক্ষা চালিয়েছে মোদি সরকারের নীতি আয়োগ। নির্ণয় করা হয়েছে বিভিন্ন আইটিআই’র মান। আর সেই সমীক্ষাতেই উঠে এসেছে বাংলার সাফল্য।

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...