Saturday, June 13, 2026

ডিএ-র বিজ্ঞপ্তি জারি, কবে থেকে মিলবে বর্ধিত মহার্ঘ ভাতা?

Date:

Share post:

অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের আরও তিন শতাংশ হারে মহার্ঘ্য ভাতা দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের আরও ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়া হবে। এর ফলে এখন থেকে তাঁরা মোট ৬ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাবেন।

বাড়তি মহার্ঘ্য ভাতা পাবেন সরকারি সহায়তাপ্রাপ্ত স্কুল, রাষ্ট্রায়ত্ব সংস্থা, পঞ্চায়েত পুরসভার মত স্থানীয় প্রশাসনের কর্মীরাও। ১ লা মার্চ থেকে বাড়তি মহার্ঘ্যভাতা কার্যকর হবে। উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya) রাজ্য সরকারি কর্মীদের জন্য আরেক কিস্তি মহার্ঘ্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন। নতুন হার ঘোষণার পরে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মীদের মহার্ঘ্য ভাতার পার্থক্য রইল ৩২ শতাংশ। তবে নতুন মহার্ঘ্য ভাতার হারে রাজ্য সরকারের কর্মীদের একটি বড় অংশ সন্তুষ্ট নন। কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন।

আরও পড়ুন- রাজ্যে বাতিল ১৭ লক্ষ জব কার্ড! আধার সংযোগ করতে গিয়েই মিললো তথ্য

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...