Saturday, April 4, 2026

‘ওদের একটা বিদেশির দাম যা, সেই অর্থে আমাদের চার-পাঁচ জন বিদেশি কিনতে হয়’: স্টিফেন

Date:

Share post:

আশা জাগিয়েও হলো না। আইএসএল-এর ফিরতি ডার্বিতে এটিকে মোহনবগানের কাছে ০-২ গোলে হারে ইস্টবেঙ্গল এফসি। শেষ ম‍্যাচে লিগ টপার মুম্বই সিটি এফসিকে হারিয়ে ডার্বি ম‍্যাচে মনে আশা জাগিয়ে ছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু কোথায় কি? সেই একই ভুল, রক্ষণে সমস‍্যা, গোল হজম ইস্টবেঙ্গল এফসির। আর এই ম‍্যাচ হেরে কার্যত হতাশ লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন। বললেন,শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে দল জেতার মতো ফুটবল খেলেনি।

ম‍্যাচ শেষে স্টিফেন বলেন,” মোহনবাগানের থেকে আমাদের আলাদা করে দিয়েছে খেলোয়াড়দের গুণমান। ওদের একটা বিদেশির দাম যা, সেই অর্থে আমাদের চার-পাঁচ জন বিদেশি কিনতে হয়। বুঝতেই পারছেন, কাজটা কতটা কঠিন।”

এরপরই স্টিফেন বলেন,” প্রথমার্ধে যেরকম খেলেছি, সেটা দ্বিতীয়ার্ধে খেলতে পারিনি মেনে নিচ্ছি। কিন্তু রেফারির সিদ্ধান্ত ভুল হলে তাতে তো আমাদেরই ক্ষতি। আমাদের চার জন ফুটবলারকে হলুদ কার্ড দেখানো হয়েছে। ওদের মাত্র দু’জন হলুদ কার্ড খেয়েছে। তবে এটাও ঠিক, শুধু রেফারির সিদ্ধান্তের জন্যে আমাদের হারতে হয়েছে, এটা বলা ভুল।”

বারবার স্টিফেনের গলায় খেলোয়াড়দের মানের পাশাপাশি রেফারিং নিয়ে বলতে শোনা যায়। রেফারিং নিয়ে লাল-হলুদ কোচ বলেন,” প্রথমার্ধে আমরা ভাল খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে রেফারির দু’-একটা সিদ্ধান্ত ম্যাচে প্রভাব ফেলেছে। ক্লেটনেরটা পরিষ্কার পেনাল্টি ছিল। জানি না রেফারি দেখতে পেয়েছেন কিনা। কিন্তু বাকিরাও আমাকে বলেছে যে ওটা পেনাল্টি। ক্লেটনকে পরিষ্কার টেনে ফেলে দেওয়া হয়েছিল। এধরনের ম্যাচে এই সিদ্ধান্তগুলো প্রভাব ফেলে।”

আরও পড়ুন:ডার্বিতে জয় পেলেও খুশি নন বাগান কোচ জুয়ান ফেরান্দো

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...