Saturday, April 4, 2026

কেন ডোনাল্ড ট্রাম্পকে হ*ত্যার ছক কষছে ইরান ?

Date:

Share post:

আমেরিকার হাতে খ*তম হওয়া ইরানের শীর্ষ নেতার মৃ*ত্যুর বদলা নিতেই ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক কষা হচ্ছে। এমনটাই জানালেন ইরানের সামরিক সংস্থা ‘রেভোলি‌উশনারি গার্ডস এরোস্পেস ফোর্স’-এর প্রধান আমিরালি হাজিজাদেহ।

রাশিয়া-ইউক্রেন সংঘাতে ইউক্রেনের উপর আরও আগ্রাসী হতে রুশ সেনার হাতে ড্রোন তুলে দিয়েছে ইরান। রাশিয়া সেই ড্রোন ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র এবং সে দেশের বহু সরকারি আবাসন ধ্বংস করতে ব্যবহার করেছে। তার পর থেকেই পশ্চিমি দেশগুলির ‘নেকনজর’ পড়েছে ইরানের উপর। সম্প্রতি ১৬৫০ কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান।
আমিরালি বলেন, ‘‘১৬৫০ কিলোমিটার পাল্লার একটি নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের অস্ত্রাগারে জায়গা পেয়েছে।’’
সোলেমানি হত্যার আসল দায় ট্রাম্পের ছিল বলে জানিয়ে তিনি বলেন, ‘‘ঈশ্বরের ইচ্ছায় আমরা ট্রাম্পকে হত্যা করতে চাই। হত্যা করতে চাই আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব মাইক পম্পিওকেও। যে সামরিক কমান্ডাররা সোলেমানিকে হত্যার আদেশ জারি করেছিলেন, তাঁদেরও হত্যা করা উচিত।’’

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...