Saturday, June 27, 2026

ভারত সফরে আসছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন

Date:

Share post:

আগামী মাসে ভারত সফরে আসছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন । জি-২০ ভুক্ত দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন তিনি। তিন দিনের সফরকালে ভারতীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট।

হোয়াইট হাউসের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, মধ্য এশিয়ার কয়েকটি দেশ সফর করে আগামী ১ মার্চ ভারতের মাটিতে পা রাখবেন ব্লিঙ্কেন ।
জি-২০ ভুক্ত দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের জোর দেওয়ার পাশাপাশি খাদ্য ও শক্তি সুরক্ষা ক্ষেত্রে সদস্য দেশগুলির ভুমিকা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র। এছাড়া বিপর্যয় মোকাবিলা, মানবিক সাহায্য, মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়েও জি-২০ ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা মতের আদান-প্রদান করবেন বলেও জানিয়েছেন প্রাইস।
ভারত সফরকালে মার্কিন সেক্রেটারি অফ স্টেট ভারতীয় নেতৃত্বের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন বলেও জানিয়েছেন ওয়াইট হাউস মুখপাত্র। সেই সঙ্গে ভারতের বণিক সমাজ ও বুদ্ধিজীবীদের সঙ্গেও ব্লিঙ্কেন বৈঠক করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন প্রাইস।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...