Saturday, June 13, 2026

Adenovirus: উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভা*ইরাস, কী পরামর্শ চিকিৎসকদের

Date:

Share post:

অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা উদ্বিগ্ন করে তুলেছে চিকিৎসকদের। কলকাতা সহ জেলার হাসপাতালগুলিতে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত শিশুদের ভিড় ক্রমশ বাড়ছে। তবে অযথা আতঙ্ক বিপদ বাড়াচ্ছে বলে মত স্বাস্থ্য কর্তাদের। সাম্প্রতিক কালে সব শিশুর মৃত্যু অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে হয়নি বলে দাবি করেছেন রাজ্যের মেডিক্যাল শিক্ষা বিভাগের অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। তিনি জানান, বেশিরভাগ শিশুরই মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়। তিনি বলেন, হাসপাতালগুলিতে বেড বাড়ানোর ব্যাপারে কথাবার্তা চলছে। চিকিৎসার পরিকাঠামো কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়েও চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছেন দেবাশিসবাবু। সোমবার তিিনি বি সি রায় শিশু হাসপাতাল পরিদর্শন করেন।

করোনার মতোই অ্যাডিনো ভাইরাসের গতিপ্রকৃতি নিয়ে এখনও সংশয়ের মধ্যে রয়েছেন চিকিৎসকরা। তবে আর একটু গরম পড়লেই, এই ভাইরাসের প্রকোপ অনেকটা কমে যাবে বলে চিকিৎসকেদের অনেকেই আশাবাদী।

আরও পড়ুন- মেঘরাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউই, প্রথম লড়াইয়েই বাজিমাৎ তৃণমূলের

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...