Wednesday, June 24, 2026

বিমানে সজোরে ধাক্কা পাখির! ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন

Date:

Share post:

সুরাট বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে সবেমাত্র রওনা দিয়েছিল ইন্ডিগোর যাত্রীবাহী বিমানটি। কিন্তু কিছু দূর যেতেই উড়ানের কিছু দূর যাওয়ার পর বিমানের সঙ্গে পাখির সজোরে ধাক্কা লাগে। বিমানে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করতে বিমানটিকে আমদাবাদের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবস্থা জারি তিরুবনন্তপুরম বিমানবন্দরে!

রবিবার ইন্ডিগো এ৩২০ বিমানে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটিতে ক্রু সদস্য ছাড়া ১৫০ জন যাত্রী ছিলেন। সুরাট বিমানবন্দর থেকে দিল্লির পথে যাচ্ছিল বিমানটি। এই ঘটনায় বিমানের যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। কিন্তু পাখির আঘাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের ইঞ্জিন।ডিরেক্টরেট জেনেরাল অব সিভিল অ্যাভিয়েশন-এর তরফে সরেজমিনে তদন্ত করে দেখা গিয়েছে যে, বিমানের দুই নম্বর ইঞ্জিনটি পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ইঞ্জিনের ফ্যান ব্লে়ডগুলি কিছু জায়গায় ভেঙেও গিয়েছে। তাদের তরফে ফ্যান ব্লেডগুলি মেরামতের বন্দোবস্ত করা হয়েছে।

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...