Wednesday, June 24, 2026

ফের নজির গড়লেন মেসি, ছুয়ে ফেললেন রোনাল্ডোকে

Date:

Share post:

ফের নজির গড়লেন লিওনেল মেসি। রবিবার পিএসজির হয়ে খেলতে নেমে নজির গড়েন লিও। ক্লাব ফুটবলে কেরিয়ারের ৭০০তম গোলের নজির গড়ে ফেললেন তিনি। ছুয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। রবিবার লিগ ওয়ানের ম‍্যাচে মার্সেইয়ি ম‍্যাচে গোল করে রেকর্ড গড়লেন লিও।

ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় পিএসজি। মাত্র ২৫ মিনিটেই পিএসজি এগিয়ে যায়। মেসি মার্সেইয়ির মাঝমাঠ ভেঙেচুরে পাস বাড়িয়েছিলেন এমবাপেকে। সেই থ্রু বল ধরে বার পোস্টের জালে বল জড়াতে ভুল করেননি এমবাপে। মেসি-এমবাপে যুগলবন্দিতেই আসে দ্বিতীয় গোল। এবার এমবাপের ক্রস থেকে ট্যাপ ইন করে গোল করে যান লিও। এই নিয়ে পিএসজির জার্সিতে ২৮তম গোল হয়ে গেল মেসির। বার্সেলোনার হয়ে করেছেন ৬৭২ গোল। সবমিলিয়ে ৮৪০ ম্যাচে ৭০০ গোল হল লিওর।রবিবার গোল করার পাশাপাশি দুটো এসিস্টও করেন মেসি।

ম‍্যাচে মার্সেইয়ির বিরুদ্ধে ৩-১ জয় পায় পিএসজি। ম্যাচে প্রথম গোল করেন এমবাপে। ২৫ মিনিটের মাথায় মেসির পাস থেকে গোল করেন তিনি। চার মিনিট পরে সম্পূর্ণ বিপরীত দৃশ্য দেখা যায়। এবার এমবাপের পাস থেকে গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন সেই এমবাপে।

আরও পড়ুন:ধাক্কা মুম্বই শিবিরে, আইপিএল-এ অনিশ্চিত বুমরাহ : সূত্র

 

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...