Friday, April 3, 2026

অগ্নিবীরের নিয়োগ-পদ্ধতিতে ব্যাপক রদবদল, পুরোটা জানতে প্রতিবেদনটি পড়ুন

Date:

Share post:

অগ্নিবীর নিয়োগের পদ্ধতিতে ব্যাপক বদল। এবার থেকে আগে অনলাইন পরীক্ষা, পরে রিক্রুটমেন্ট ব়্যালি, মেডিক্যাল টেস্ট। তবে এই বদল শুধুমাত্র অগ্নিবীর নয়, সার্বিকভাবে পার্মানেন্ট রিক্রুটমেন্টের জন্যও। একটি নির্দিষ্ট কগনিটিভ এবিলিটির কথা মাথায় রেখে এটা করা হচ্ছেজানা গিয়েছে।

বাংলা থেকে প্রথম ব্যাচের জন্য শুধু ব্যারাকপুরে অগ্নিবীরের রিক্রুটমেন্ট ব়্যালি হয়েছিল। সেখানে পশ্চিমবঙ্গ থেকে ৪০০ জন অগ্নিবীরকে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের নিয়োগ শুরু হবে ১ এপ্রিল থেকে। তখন থেকেই নিয়োগ পদ্ধতিতে লাগু হবে এই নয়া পদ্ধতি

জানা গিয়েছে, অগ্নিবীরের জন্য অনলাইনে আবেদন করতে হবে। ১৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। বাংলার ৮টি সেন্টার, ওডিশার ৭টি সেন্টার এবং সিকিমের ১টি সেন্টারে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। আবেদন করতে হবে এই ওয়েবসাইটে ঢুকে– www.joinindianarmy.nic.in।

প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, অগ্নিবীরের ২টি ব্যাচের জন্য মোট ৫টি রিক্রুটমেন্ট ব়্যালি হয়েছে এ রাজ্যে। আগের নিয়োগ প্রক্রিয়ার চেয়ে অগ্নিবীরের আবেদন সংখ্যায় অনেক বেড়েছে।

জানা গিয়েছে, টিসিএস গোটা দেশ জুড়ে এই অনলাইন পরীক্ষা পরিচালনা করবে। হেডকোয়ার্টার রিক্রুটিং জোন হবে কলকাতা। ৯৪ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে অগ্নিবীরেরর জন্য।

 

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...