Tuesday, June 23, 2026

নারীশিক্ষা রুখতে চ*রম পদক্ষেপ! ইরানে অ*সুস্থ শতাধিক ছাত্রী

Date:

Share post:

বছর উনিশের তরুণী মাহশা আমিনির (Mahasa Amini) মৃত্যুর পর থেকেই উত্তপ্ত ইরান (Iran)। সেই উত্তেজনার রেশ এখনও কাটেনি। আর তার মধ্যেই এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এল। হিজাব (Hijab) না পড়ায় মর্মান্তিক পরিণতি হয়েছিল মাহশার। যে ছবি বিশ্ববাসীকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। আর এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। নারীশিক্ষা (Women Education) রুখতে এবার ছাত্রীদের বিষ (Poison) খাওয়ানোর অভিযোগ উঠল ইরানে। আর এমন ঘটনার জেরে সেদেশের একাধিক শহরে বিভিন্ন স্কুলে অসুস্থ হয়ে পড়ে শ’খানেক ছাত্রী। আর একথা নিজের মুখে স্বীকার করে নিয়েছেন খোদ ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইউনুস পানাহি (Yunus Panahi)। তিনি জানিয়েছেন, দেশে নারীশিক্ষার বিরোধীরাই এমন কাজ করেছেন। আর এমন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ক্ষোভে ফুঁসছে ইরান। ঘটনায় পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা।

ইরানের রাজধানী তেহরানের (Tehran) দক্ষিণে কওম শহরেই ছাত্রীদের শরীরে বিষক্রিয়ার ঘটনা বেশি প্রকাশ্যে এসেছে। তবে শুধু কওম শহরেই নয়, বাইরেও এই কাজ করা হয়েছে বলে অভিযোগ। ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত উপ স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কওমের স্কুলগুলিতে বহু ছাত্রীর বিষক্রিয়ার খবর পাওয়ার পর তদন্ত করে দেখা গিয়েছে, ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয়েছে। যাঁরা এটা করেছেন, তাঁরা চান, সমস্ত স্কুল, বিশেষত মেয়েদের স্কুল বন্ধ হয়ে যাক। তবে তিনি উপযুক্ত ব্যবস্থার আর্জি জানিয়েছেন। কিন্তু কারা এমন কাজ করে থাকতে পারেন, কাদের দিকে সন্দেহ সে সব কিছুই স্পষ্ট নয়। পাশাপাশি এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতারও (Arrest) করা হয়নি।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসের শেষ থেকেই স্কুলে ছাত্রীদের বিষ খাওয়ানোর অভিযোগ উঠতে শুরু করে। সবচেয়ে বেশি অভিযোগ আসতে শুরু করে দক্ষিণ তেহরানের কওম শহরে। সেখানে শ’খানেক ছাত্রী স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। ইতিমধ্যে বিষক্রিয়ায় অসুস্থ ছাত্রীদের অভিভাবকরা স্কুলগুলির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...