Friday, April 3, 2026

স্ত্রীর আবদার! রাত ২টোয় বাড়ি ফিরে মেটালেন রণবীর

Date:

Share post:

ঝটিকা সফরে রবিবার ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন রণবীর কাপুর। ইডেন গার্ডেনসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ব্যাট হাতে খেলতেও দেখা যায় তাঁকে।সঙ্গে ছিলেন না আলিয়া ভট্ট।একইদিনে মুম্বইয়ে একটি অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি।রণবীর ব্যস্ত থাকায় ‘সেলিব্রেট’ করা হয়নি আলিয়ার। তবে, বাড়ি ফিরে মধ্যরাতে বউয়ের আবদার অবশ্য মেটালেন রণবীর।কী করলেন জানেন?

আরও পড়ুনঃমহারাজের পছন্দ রণবীর: বায়োপিকে থাকছেন? কী জানালেন RK
গত বছর ১৪ এপ্রিলই বিয়ে করেছেন রণবীর-আলিয়া। দুই পরিবার এবং খুব ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধবকে সাক্ষী রেখেই মুম্বইয়ের বান্দ্রায় গাঁটছড়া বেঁধেছেন দুজনে।রিসেপশনেও তেমন জাঁকজমক ছিল না। সাত পাকে বাঁধা পড়ার বছর এখনও ঘোরেনি। তারমধ্যেই মা হয়েছেন আলিয়া।তারপরও কাজ থেকে বিরত থাকেননি রণলীয়া। কর্মজীবন ও মেয়ে, সংসার নিয়ে ব্যস্ত সদ্যবিবাহিত ‘মিস্টার অ্যান্ড মিসেস কপূর’।তবে সব সামলে নিজেদের জন্য সময় ঠিক বের করে নেন। আর সেই ছবিই অনুরাগীদের উদ্দেশে শেয়ার করে নিলেন আলিয়া।



‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র জন্য রবিবারই শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান আলিয়া। মধ্যরাতে বাড়ি ফিরে সেই পুরস্কার হাতে আলিয়ার ছবি তুলে দেন রণবীর। ছবিটি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে দিয়ে অভিনেত্রী লেখেন, ‘‘আমি ঠিক কতটা কৃতজ্ঞ সেটা জানানোর ভাষা আমার কাছে নেই। আমাকে এই সম্মান দেওয়ার জন্য কৃতজ্ঞ। বিশেষ ধন্যবাদ আমার স্বামীকে যে রাত ২টোর সময়ে ধৈর্য্য ধরে এই ছবিটা তুলে দিয়েছে।’’

 

 

Related articles

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...