Saturday, April 4, 2026

সাগরদিঘিতে মহিলাদের ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল প্রার্থীর

Date:

Share post:

অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন নয়, সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আসলে বিরোধীদের কথায় কাজ করছে। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার ভোট চলাকালীন তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেশ কিছু জায়গায় মহিলা ভোটারদেরকে ভয় দেখিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি প্রার্থী হওয়া সত্বেও বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। অথচ, কংগ্রেস ও বিজেপি প্রার্থী অবাধে বিচরণ করছেন বুথে বুথে।

সাগরদিঘির বিভিন্ন এলাকায় ভোট পরিদর্শনে বেরিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিসবাবু অভিযোগ করেন, ”বিজেপি ষড়যন্ত্র করে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে মহিলাদেরকে ভোট দানের আগে ভয় দেখাচ্ছে। এর পাশাপাশি আমি শুনেছি মনিগ্রামের কয়েকটি বুথ এলাকাতে বিজেপি প্রার্থীকে ভোট দিলে ভোটারদের মুড়ি ঘুগনি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”

জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারম্যান কানাই চন্দ্র মণ্ডল বলেন, ”বালিয়া, কাবিলপুর, পাটকেলডাঙ্গা প্রভৃতি এলাকার একাধিক জায়গা থেকে আমি খবর পেয়েছি বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাধারণ ভোটার এবং মহিলাদেরকে ভয় দেখাচ্ছে। তবে তাদের এই ষড়যন্ত্র ধোপে টিকবে না। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসের দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন।” কেন্দ্রীয় বাহিনীর এই ভূমিকার প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে শাসক দল।

প্রসঙ্গত, সাগরদিঘি উপনির্বাচনের জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। একটি বিধানসভা উপনির্বাচনে এই বিশাল বাহিনী নজিরবিহীন।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...