Sunday, April 12, 2026

আরজি করের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদে সুদীপ্ত রায়ের জায়গায় শান্তনু সেন

Date:

Share post:

আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar Medical College) রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের (Sudipto Roy) জায়গায় চেয়ারম্যান হলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (Santanu Sen)। সোমবারই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্যভবন। সেখানে বলা হয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদে রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে মনোনীত করা হয়েছে। তবে কারণ জানানো হয়নি।

গতবছর কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হয় নির্মল মাজিকে (Nirmal Maji)। তাঁর জায়গায় দায়িত্ব পান চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়। বেশ কিছুটা সময় একই সঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজ ও আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন তিনি। এবার আরজি করের রোগী কল্যাণ সমিতির দায়িত্ব সামলাবেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন।

আরও পড়ুন- Adenovirus: উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভা*ইরাস, কী পরামর্শ চিকিৎসকদের

 

Related articles

বাংলাবিরোধীদের বিরুদ্ধে বদলা চাই! খণ্ডঘোষের সভা থেকে মোদিকে চড়া সুর মমতার

‘এবার বদলা হবে, তবে সেই বদলা হবে গণতান্ত্রিক উপায়ে।’ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই...

ভিডিও ঘিরে বিপাকে হুমায়ুন, আসরে খোদ প্রধানমন্ত্রী! অস্বস্তি ঢাকতে নামলেন অনুগামীরা

নিজের জালে নিজেই কি জড়িয়ে পড়লেন হুমায়ুন কবীর? হাজার কোটির ডিল থেকে শুরু করে পিএমও-র নাম জড়িয়ে যাওয়া—...

ভোটাধিকার রক্ষার তাগিদে নাগরিক মিছিল দেশবাঁচাও গণমঞ্চের

ফের সাম্প্রদায়িকতা ও ভোটাধিকার রক্ষার স্বার্থে পথে নামলো দেশবাঁচাও গণমঞ্চ। ধর্মের নামে ভোট চাইতে আসা বিজেপি ও আরএসএসকে...

রন্ধনশিল্পী থেকে বিনিয়োগকারী আশা, সুরসম্রাজ্ঞীর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন

সুরের জগতে শোকের ছায়া, রবিবার সকালে প্রয়াত কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শিল্পীর স্মৃতিচারণায় ভারাক্রান্ত ভারতীয় সঙ্গীত জগত...