Monday, April 6, 2026

Entertainment : পার্টনার বদল ! অন্য রণবীরে মজলেন আলিয়া

Date:

Share post:

বলিউডে (Bollywood) পার্টনার বদল নিয়ে নানা সময়ে জল্পনা উঠে আসে। এবারেও বি-টাউন সরগরম , তবে শিরোনামে মিস্টার এন্ড মিসেস কাপুর (Mr. & Mrs. Kapoor)। দুদিন আগেই মধ্যরাতে আলিয়ার আবদার মিটিয়ে ছিলেন ঋষি পুত্র (RK)। কলকাতায় মাল্টিপ্লেক্স থেকে মাঠ মাতিয়ে মুম্বই ফিরেই স্ত্রীকে স্পেশাল সময় দেন । অথচ সেই আলিয়া (Alia Bhatt)এবার মেয়েকে নিয়ে কাশ্মীর (Kashmir) যাচ্ছেন, সেখানে তাঁর সঙ্গী ‘গাল্লি বয়’ (Gully Boy) ? সম্পর্কে কি ফাটলের ইঙ্গিত, নাকি নিছকই কাজের তাগিদ?

রণবীর কাপুর ঘরণী এবার দীপিকা পাড়ুকনের স্বামীকে নিয়ে চললেন ভূস্বর্গে। এমনিতেই কদিন ধরে দীপিকা-রণবীর সিং-এর (Deepika Padukone- Ranveer Singh)সম্পর্ক নিয়ে একটু টেনশন চলছিল। বিবাহ বিচ্ছেদের জল্পনাও শোনা যাচ্ছিল টিনসেল টাউনে। আবার রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে দীপিকার প্রাক্তন প্রেমের কথাও জানে সিনে দর্শকরা। সেক্ষেত্রে রণবীর সিং আর আলিয়া একসঙ্গে কাশ্মীর যাচ্ছেন শুনে অনেকেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। যদিও এই জুটির বাইরে যাওয়া সম্পূর্ণ ভাবেই পেশাগত কারণে। তাই কন্যা রাহা মায়ের সঙ্গেই যাচ্ছেন বলে জানান আলিয়া।

জোরকদমে চলছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র (Rocky Aur Rani Ki Prem Kahani) শুটিং। এতেই জুটি বেঁধেছিলেন ‘গাল্লি বয়’ (Gully Boy) স্টার কাস্ট । ফের একফ্রেমে তাঁরা। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র (Rocky Aur Rani Ki Prem Kahani) একটি বিশেষ গানের দৃশ্যের শুটিং করতে রণবীর ও আলিয়াকে নিয়ে কাশ্মীর যাচ্ছেন পরিচালক করণ জোহর (Karan Johar)। আগামিকাল থেকে এই ছবির গানের শুটিং শুরু হচ্ছে। ছবিতে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমিকে অভিনয় করতে দেখা যাবে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...