Friday, June 26, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ফিফার বর্ষসেরা ফুটবলারের শিরোপা জিতলেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপে, করিম বেঞ্জিমাকে হারিয়ে এই মুকুট জয় করলেন তিনি।

২) আইপিএল-এ অনিশ্চিত যশপ্রীত বুমরাহ। এক সর্বভারতীয় ক্রীড় ওয়েবসাইটের খবর অনুযায়ী চোটের কারণে গোটা মরশুম মাঠের বাইরে থাকতে হতে পারে বুমরাহকে। জানা যাচ্ছে, বুমরাহর চোট এখনও সারেনি।

৩) কলকাতায় তিন দিনের প্রস্তুতি শিবিরের আয়োজন করেছিল দিল্লি ক্যাপিটালস। সোমবার এই প্রস্তুতি শিবিরের ছিল শেষ দিন। আর শেষ দিনে ঘটে গেল বড় দু*র্ঘটনা। অনুশীলনে চোট পান বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েল।

৪) বাংলার বুকে আরও এক গ্র‍্যান্ড মাস্টার। গ্র‍্যান্ড মাস্টার হলেন শ‍্যামবাজারের সায়ন্তন দাস। ফ্রান্সের একটি টুর্নামেন্টে চতুর্থ এবং ফাইনাল জি এম নর্ম পেলেন তিনি।

৫) নজির গড়লেন লিওনেল মেসি। রবিবার পিএসজির হয়ে খেলতে নেমে নজির গড়েন লিও। ক্লাব ফুটবলে কেরিয়ারের ৭০০তম গোলের নজির গড়ে ফেললেন তিনি। ছুয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

৬) খারাপ ফর্ম কে এল রাহুলের।  বিরাট বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কেএল রাহুলের প্রতিভা ও মান নিয়ে সন্দেহ না থাকলেও পারফরম্যান্সে ধারাবাহিকতা আনতে হবে বলে জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন:দিল্লি ক‍্যাপিটালসের অনুশীলনে চোট পেলেন বাংলার উইকেটরক্ষক

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...