Friday, June 26, 2026

বড়বাজারে অগ্নি*কাণ্ড! আ*গুন নিয়ন্ত্রণে

Date:

Share post:

বড়বাজারের প্লাস্টিক কারখানায় আগুন! ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে, খবর পেতেই দ্রুত দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:সংঘাত থাকলে সেটা অতীত! এখন নয়া যুগ: ব্রাত্যর সঙ্গে বৈঠকের পরে বার্তা রাজ্যপালের

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ আচমকা বড়বাজারের মালাপাড়া এলাকার ৩বি দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিটের এই প্লাস্টিক কারখানার ভেতর থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখেন।দ্রুত খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে সেখানে দমকলের ৪টে ইঞ্জিন পৌঁছে যায়। শুরু হয় আগুন নেভানোর কাজ।

দমকলবাহিনী সূত্রে খবর, আগুন বেশি ছড়িয়ে পড়তে পারেনি। তবে দুপুর দু’টো পর্যন্ত পাওয়া খবর, পুরোপুরি নিয়ন্ত্রণেও আসেনি আগুন। পুলিশ ঘটনাস্থল পরীক্ষা করে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে। তবে আপাতত আগুন লাগার কারণ নিয়ে কিছু জানানো হয়নি।

 

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...