Saturday, June 6, 2026

সমস্যা থাকলে সেটা অতীত ! এখন নয়া যুগ: ব্রাত্যর সঙ্গে বৈঠকের পরে বার্তা রাজ্যপালের

Date:

Share post:

উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতার মধ্যেই মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)-সহ রাজ্যের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে রাজভবনে বৈঠক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ছিলেন শিক্ষা সচিব মনীশ জৈনও। আর তারপরেই সিভি আনন্দ বোস বার্তা দিলেন, রাজ্যপাল সবার। যদি (রাজ্য-রাজ্যপাল) সংঘাত থেকে থাকে তা এখন অতীত পর্ব। এটা নতুন যুগ। শিক্ষাকে সব দ্বন্দ্বের বাইরে রাখতে হবে বলেও জানান সিভি আনন্দ বোস। শিক্ষামন্ত্রী জানান, আইন মেনে এদিন উপস্থিত উপাচার্যদের থেকে ইস্তফা নিয়ে ফের তাঁদের তিন মাসের নিয়োগপত্র দিয়েছেন রাজ্যপাল তথা আচার্য। ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটল।

রাজ্য-রাজভবন ঠাণ্ডা লড়াইয়ে আবহেই এদিন বসে বৈঠক। রাজ্যপালের সঙ্গে শিক্ষামন্ত্রী-সহ উপাচার্যদের এই বৈঠক নির্ধারিতই ছিল। ছিলেন ৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। সেখানেই তাঁদের ৬জনের থেকে ইস্তফা গ্রহণ করেন আচার্য সিভি আনন্দ বোস। পরে তাঁদের হাতে ৩ মাসের মেয়াদ বৃদ্ধির চিঠি দেওয়া হয়। একজনের মেয়াদকাল মার্চে শেষ হচ্ছে বলে তাঁকে কাজ করে যেতে বলা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানান, সব আইন মেনেই করা হয়েছে। শিক্ষার উন্নয়নে একসূত্রে কাজ করবে রাজভবন-নবান্ন। সার্চ কমিটি নিয়েও এদিন রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি জানান, তাঁর পরামর্শ মেনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

রাজ্যপাল জানান, বাংলায় শিক্ষার গৌরব ফিরিয়ে আনতে একযোগে কাজ করতে হবে। রাজ্যের শিক্ষার হাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিভি আনন্দ বোস জানান, সেটা জানাতে আরও কিছুদিন সময় লাগবে। বৈঠক ফলপ্রসূ বলে মন্তব্য করেন উপাচার্যরা। বাংলা শেখে ভালো হচ্ছে বলে মন্তব্য করেন রাজ্যপাল।

Related articles

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...