Tuesday, June 23, 2026

মদন- ফিরহাদ কি ‘ভিআইপি’, ধ*মক দিলেন বিচারক !

Date:

Share post:

বিচারকের কাছে ধমক খেলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। নারদা মামলায় আদালত তীব্র ভর্ৎসনা করল রাজ্যের দুই রাজনৈতিক ব্যক্তিত্বকে। নারদা মামলায় (Narada Case) মঙ্গলবার কলকাতায় ইডির বিশেষ আদালতে (PMLA Court) রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)হাজিরার নির্দেশ ছিল । একই কেসে ডাক পড়েছিল শোভন চট্টোপাধ্যায়েরও। তবে তাঁকে অবশ্য আদালতের ধমক খেতে হয় নি।

নারদা মামলার শুনানিতে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার আদালতে হাজিরা দিতে গিয়ে বেশ কিছুটা দেরিতে পৌঁছন দুই বিধায়ক। ততক্ষণে এজলাসে কাজ শুরু করে দিয়েছিলেন বিচারক শুভেন্দু সাহা। দেরিতে আদালতে প্রবেশ করায় রীতিমত ধমক খেতে হল ফিরহাদ-মদনদের। বিচারক বলেন, “আপনারা কি ভিআইপি হয়ে গিয়েছেন? আপনাদের জন্য কি আমাকে বসে থাকতে হবে?” শোভন চট্টোপাধ্যায় অবশ্য সময় মতোই আদালতে পৌঁছে গেছিলেন। একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে নারদ মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। সেই সংক্রান্ত মামলার এদিন শুনানি ছিল আদালতে। এই নিয়ে ফিরহাদ হাকিম মন্তব্য না করলেও কামারহাটির বিধায়ক বলেন রাস্তায় যানজটের কারণে তাঁর আসতে দেরি হয়েছে।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...