Wednesday, June 24, 2026

ফিফার বর্ষসেরা একাদশে মেসি-এমবাপে-হাকিমি, নেই নেইমার-মার্টিনেজ-রোনাল্ডো

Date:

Share post:

ফিফার বর্ষসেরা একাদশে জায়গা পেলেন না নেইমার-রোনাল্ডো। জায়গা পেলেন না আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও। এদিন যে বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ফিফা সেখানে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে-হাকিমিরা থাকলেও, নেই তারা। এই দলে আর্জেন্তিনার মেসির ছাড়া আর কেউ সুযোগ পাননি।

ফিফা যে সেরা একাদশ প্রকাশ করেছে, সেখানে গোলপোস্টের নিচে রয়েছেন কুর্তোয়া। বেলজিয়ামের হয়ে বিশ্বকাপে সেরকম ভাবে ভাল খেলতে না পারলেও রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলে ভাল খেলেছেন কুর্তোয়া। দলের তিন ডিফেন্ডারের রয়েছেন পর্তুগাল ও বায়ার্ন মিউনিখের কানসেলো, মরক্কো এবং পিএসজির হয়ে দুরন্ত খেলা আশরফ হাকিমি এবং নেদারল্যান্ডস ও লিভারপুলের ভ্যান ডাইক।

ফিফার সেরা একাদশে তিন মিডফিল্ডারে সুযোগ পেয়েছেন ব্রাজিল ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাসেমিরো। বেলজিয়াম ও ম্যাঞ্চেস্টার সিটির কেভিন দ্যা ব্রুইন এবং ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ। চার স্ট্রাইকারের রয়েছেন ফ্রান্স এবং রিয়াল মাদ্রিদের করিম বেঞ্জিমা, ফ্রান্স ও পিএসজির তারকা কিলিয়ান এমবাপে, নরওয়ে ও ম্যাঞ্চেস্টার সিটির আর্লিং হালান্ড এবং আর্জেন্তিনা ও পিএসজির লিওনেল মেসি।

আরও পড়ুন:জন্মদিনে বিশেষ উপহার সচিনকে, ওয়াংখেড়ে বসতে চলেছে মাস্টার ব্লাস্টারের মূর্তি

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...