Wednesday, June 24, 2026

দুরন্ত গতি! মা উড়ালপুলে গাড়ির নিয়ন্ত্রণ হারালেন মহিলা চালক

Date:

Share post:

দুরন্ত গতিতে সায়েন্স সিটির (Scince City) দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে মা উড়ালপুলে (Maa Flyover)। প্রাথমিক অনুমান, গাড়িটি (Car) তীব্র গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়।

সায়েন্স সিটির (Science City) দিক থেকে গাড়ি নিয়ে পার্ক সার্কাসের (Park Circus) দিকে যাচ্ছিলেন মহিলা চালক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তীব্র গতি ছিল গাড়িটির। মা উড়ালপুলে পার্ক সার্কাস মোড়ে নামার আগে দু’টি ভাগ হয়ে গিয়েছে। সেখানে গিয়ে হয়ত সিদ্ধান্ত হীনতায় ভুগছিলেন মহিলা। সেই সময়ই উল্টে যায় গাড়িটি। পাশ দিয়ে যাওয়া একটি মোটরবাইকও উল্টে যায়। পুলিশ গিয়ে গাড়ির কাচ ভেঙে চালককে উদ্ধার করে এবং পরিবারে খবর দেয়। তারাই গিয়ে মহিলাকে নিয়ে যান। তিনি সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...