Saturday, April 4, 2026

আম্বানি-বচ্চন-ধর্মেন্দ্রর বাংলোয় বো*মা! হু*মকি ফোন, তৎপর পুলিশ

Date:

Share post:

ফের হুমকি ফোন! এবার ধনকুবের মুকেশ আম্বানি, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর বাড়িতে বোমা রাখা হয়েছে! মঙ্গলবার নাগপুর পুলিশের কাছে অচেনা এক নম্বর থেকে এমন হুমকি ফোন আসে। এরপরই নাগপুর পুলিশের তরফে খবর দেওয়া হয় মুম্বই পুলিশে। নড়েচড়ে বসে পুলিশ। এরপরই মুম্বই পুলিশের তরফে মুকেশ আম্বানির বাসভবন আন্টিলিয়া, অমিতাভ বচ্চনের বাংলো এবং ধর্মেন্দ্রর বাসভবন কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়। সেই সঙ্গে পাঠানো হয় বম্ব স্কোয়াডকেও। শুরু করা হয় তল্লাশি অভিযানও।

প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার মুকেশ আম্বানির বাড়িতে বোমা রাখা রয়েছে বা বাড়ির চারপাশে সন্দেহজনক গাড়ি ঘুরতে দেখা যায়। যা নিয়ে শোরগোল শুরু হলে, আন্টিলিয়ার চারপাশে পুলিশ মোতায়েন করা হয়। এবারও ফের মুকেশ আম্বানির পাশাপাশি অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রর বাসভবনে বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয় নাগপুর পুলিশের কন্ট্রোল রুমে।

আরও পড়ুন- রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝেই বাজেট অধিবেশনের অনুমতি পুরোহিতের

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...