Wednesday, June 24, 2026

রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝেই বাজেট অধিবেশনের অনুমতি পুরোহিতের

Date:

Share post:

৩ মার্চ থেকেই শুরু হবে পাঞ্জাব বিধানসভার(Punjab Assembly) বাজেট অধিবেশন(Budget Session)। পাঞ্জাব সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই তথ্য দিয়েছেন। সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টকে(Supreme Court) জানিয়েছেন রাজ্যপাল(Govornor) ৩ মার্চ সকাল ১০ টায় বিধানসভায় বাজেট অধিবেশন শুরু করার অনুমতি দিয়েছেন।

বিগত কয়েকদিন ধরে পাঞ্জাবে সরকার ও রাজ্যপাল সঙ্কট চরম আকার নিয়েছে। পাঞ্জাবের আপ সরকারের তরফে অভিযোগ তোলা হয়েছে, সরকারের কাজে অন্যায়ভাবে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল বনওয়ারি লাল পুরোহিত। সংবিধান মানছেন না তিনি। এমনকি ৩ মার্চ বাজেট অধিবেশন শুরুর অনুমতি চাওয়া হলে সে অনুমতি দেননি রাজ্যপাল। এই ইস্যুতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল পাঞ্জাব সরকার। মঙ্গলবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, রাজ্যপাল যে তথ্য চেয়েছেন তা দিতে পাঞ্জাব সরকার বাধ্য। পাঞ্জাব সরকার এবং রাজ্যপালের মধ্যে দ্বন্দ্বের বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সাংবিধানিক প্রধান ও প্রশাসনিক প্রধানকে একটি নির্দিষ্ট স্তরে যোগাযোগ বজায় রাখতে হবে। এছাড়াও, বিধানসভা অধিবেশন ডাকার বিষয়ে মন্ত্রিসভার সুপারিশগুলি গ্রহণ করা রাজ্যপালের কর্তব্য।

প্রসঙ্গত, পাঞ্জাব সরকারের মন্ত্রিসভা ৩ মার্চ থেকে বিধানসভার বাজেট অধিবেশন ডাকার জন্য রাজ্যপালের অনুমতি চেয়ে একটি প্রস্তাব পাস করে। রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত এখনই এই বাজেট অধিবেশন ডাকতে রাজি হননি। এছাড়াও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি চিঠিও লেখেন তিনি। যেখানে তিনি লেখেন, মুখ্যমন্ত্রীর টুইট এবং বিবৃতি অত্যন্ত অবমাননাকর এবং অসাংবিধানিক। এই টুইটের বিষয়ে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন। তারপর বাজেট অধিবেশন ডাকার কথা বিবেচনা করব। এই ইস্যুতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পাঞ্জাব সরকার। পিটিশনে বলা হয়, সরকার প্রদত্ত সহায়তা এবং পরামর্শ অনুসারে রাজ্যপালকে বিধানসভা আহ্বান করতে হবে। তবে রাজ্যপাল তা করছেন না। তিনি সংবিধান বিরোধী কাজ করছেন। এবং সরকারের সব কাজে বাধা সৃষ্টি করছেন। মঙ্গলবার এই মামলার শুনানিতে পাঞ্জাব সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রাজ্যপাল ৩ মার্চ সকাল ১০ টায় বিধানসভায় বাজেট অধিবেশন শুরু করার অনুমতি দিয়েছেন।

উল্লেখ্য, পাঞ্জাবে রাজ্য ও রাজ্যপাল সংঘাতের সূত্রপাত গত ১৩ ফেব্রুয়ারি, সিঙ্গাপুরে প্রশিক্ষণের জন্য পাঠানো অধ্যক্ষদের নির্বাচন প্রক্রিয়া এবং ব্যয় সহ আরও চারটি বিষয়ে তথ্য চেয়ে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন রাজ্যপাল। এর প্রতিক্রিয়ায়, মুখ্যমন্ত্রী ১৩ ফেব্রুয়ারি নিজেই টুইট করে রাজ্যপালের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন এবং স্পষ্ট করে জানিয়ে দেন, রাজ্যপাল যে বিষয়গুলি উত্থাপিত করেছেন তা সম্পূর্ণ রাজ্যের নিজস্ব বিষয়। মুখ্যমন্ত্রী আরও লেখেন, তাঁর সরকার ৩ কোটি পাঞ্জাবিদের কাছে দায়বদ্ধ, কেন্দ্রীয় সরকার দ্বারা নিযুক্ত কোনও রাজ্যপালের কাছে নয়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...