Wednesday, June 24, 2026

ধার বাকি নিশীথের! অভিযোগে সরব তৃণমূল

Date:

Share post:

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের থেকে বকেয়া টাকা না পেয়ে ডেকোরেটরস, ইলেকট্রিশিয়ান এবং ফ্লেক্সের মালিকেরা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদায়ন গুহর কাছে অভিযোগ জানালেন।

তাঁদের অভিযোগ, বিজেপির মিথ্যাচার ধরা পড়ে গিয়েছে। একঘরে হয়ে যাওয়া নিশীথ প্রামাণিক সহ বিজেপি নেতারা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। গ্রামবাসীদের ভয় দেখাতে কেন্দ্রীয় বাহিনী এবং বাইরে থেকে সমাজবিরোধী নিয়ে এসে প্রায় ৬৫টি গাড়ির কনভয় নিয়ে তারা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। তবে গ্রামবাসীরাই বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন। নিশীথ প্রামাণিক আলিপুর দুয়ারে সোনার দোকানে চুরির মামলায় অভিযুক্ত, এবার ২০১৮ সালে ভেটাগুড়ি তে গণেশ পুজো ধুমধাম করে করলেও ডেকোরেটরস, ইলেকট্রিশিয়ান ও ফ্লেক্স তৈরি করে এতদিন পেরিয়ে গেলেও সেই টাকা পরিশোধ করেননি। বকেয়া টাকা ফেরতের দাবিতে বাধ্য হয়ে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ জানাতে ডেকোরেটর, ইলেকট্রিশিয়ান ও ফ্লেক্সের মালিকরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর দ্বারস্থ হলেন।

আরও পড়ুন- উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ, জারি ২০ দফা গাইডলাইন

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...