Wednesday, June 24, 2026

মেসিকে ভোট দিয়ে রিয়াল সমর্থকদের চোখে কেন ভিলেন আলাবা !

Date:

Share post:

সমস্যার সম্মুখীন ডেভিড আলাবা। অস্ট্রিয়া জাতীয় দলের অধিনায়ক হিসেবে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারে তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। কিন্তু সেই ভোটাধিকার প্রয়োগ করে যে এমন সমস্যায় পড়বেন বোধহয় নিজেও ভাবেননি। এমন পরিস্থিতি যে এখন ‘চাকরি’ যাওয়ার উপক্রম হয়েছে রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলারের।

রিয়াল সমর্থকেরা রীতিমতো ক্ষুব্ধ। তাদের বক্তব্য,  তিনি কেন ক্লাবের সতীর্থ করিম বেনজেমাকে ‘প্রথম পছন্দ’ না রেখে লিওনেল মেসিকে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তাঁকে হেনস্থা করছেন রিয়ালের বহু সমর্থক। তারা দাবি তুলেছেন, আলাবাকে ক্লাব থেকে বের করে দেওয়ার।জাতীয় দলের অধিনায়ক, কোচ, সাংবাদিক ও সমর্থকদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করে ফিফা। এই ভোটাভুটির তালিকা অনুষ্ঠান শেষে প্রকাশও করা হয়। প্রতিবছরই এই তালিকা নিয়ে কোনও  না কোনও বিতর্ক তৈরি হয়।

মেসিকে ভোট দিয়ে অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবা পড়েছেন বেজায় বিপদে। তাঁর ভোট পছন্দ হয়নি রিয়াল মাদ্রিদ ভক্তদের। তাঁর ইনস্টাগ্রামে প্রায় ২০ হাজার মন্তব্য পড়েছে, যার অধিকাংশই তাঁকে ভর্ৎসনা করে। সমর্থকেরা তাঁকে রিয়াল থেকে বের করার জন্য রীতিমতো হ্যাশট্যাগ আন্দোলন শুরু করে দিয়েছেন। ভোটে আলাবার প্রথম পছন্দ মেসি। ব্যালন ডি’অরজয়ী বেনজামাকে তিনি রেখেছেন তাঁর পছন্দের দুই নম্বরে। তৃতীয় হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে।

আলাবা অবশ্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কের মুখে একটা ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেছেন, সিদ্ধান্তটি তাঁর একার নয়। অস্ট্রিয়া জাতীয় দলে তাঁর সতীর্থদের সঙ্গে আলোচনা করেই তিনি মেসিকে ভোটে প্রথম পছন্দে রাখেন। এটা অস্ট্রিয়া দলের সব সদস্যের সম্মিলিত সিদ্ধান্ত। বেনজেমা সম্পর্কে তিনি বলেছেন, ‘করিম  তো জানেই, অন্যরাও ভালো করেই জানেন, তাকে খেলোয়াড় হিসেবে আমি কতটা উঁচুতে রেখেছি। আমি সব সময়ই বলি, করিম বিশ্বের সেরা স্ট্রাইকার। কোনও সন্দেহ নেই, সে বিশ্বের সেরা হয়েই থাকবে।’ আলাবা যাই যুক্তি দিন না কেন, রিয়াল মাদ্রিদ ভক্তদের তাতে রাগ কমার চিহ্ন এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...