Saturday, June 27, 2026

Kolkata : লক্ষ্মীবারেই শুরু গঙ্গারতি, মুখ্যমন্ত্রীর হাতে ঐতিহ্যের সূচনা

Date:

Share post:

রাত পোহালেই এক নতুন ঐতিহ্যের সূচনা হতে চলেছে শহর কলকাতায় (Kolkata)। পূরণ হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)স্বপ্ন। বারাণসীর মতো এবার কলকাতাতেও হবে গঙ্গা আরতি। সব ঠিক থাকলে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে বাজেকদমতলা ঘাটে (Baje Kadamtala Ghat) গঙ্গারতির (Ganga Arati) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। সূত্রের খবর, ১৫ জন পুরোহিতের পাশাপাশি কলকাতা পুরসভার মেয়র (Mayor),মেয়র পার্ষদরাও উপস্থিত থাকবেন এই গঙ্গারতিতে।

গঙ্গা পুজোকে ঘিরে বাঙালিদের আগ্রহ কিছু কম নয়। আর গঙ্গারতির উন্মাদনাও চোখে পড়ার মতো। কিন্তু এর জন্য ছুটে যেতে হয় ভিন রাজ্যে। গত বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বারাণসীতে গঙ্গা আরতি দেখেছিলেন মুখ্যমন্ত্রী (CM)। তাতে অংশগ্রহণ করতেও দেখা গিয়েছিল তাঁকে। ফিরে এসেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে কলকাতায় গঙ্গা আরতি শুরুর আয়োজন করতে নির্দেশ দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই কাজ শুরু করেছিল কলকাতা পুরসভা। সেই গঙ্গার পাড় সাজিয়ে তোলা হয়েছে। গঙ্গা আরতির জন্য ১১টি মঞ্চ তৈরি করা হচ্ছে। এই ১১টি ঘাটে মোট ২২ জন পুরোহিত আরতি করবেন। ইতিমধ্যে গত সাতদিন ধরে মহড়া চলছে গঙ্গারতির।

বুধবার বিকেলে গঙ্গার ঘাট পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim), বিধায়ক দেবাশিস কুমার (Debasish Kumar)সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়ার কথা বলেছেন। সেইমতোই সরেজমিনে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী- বিধায়করা। গঙ্গার পাড়ের সৌন্দর্যায়ন রক্ষণাবেক্ষণের দিকেও লক্ষ্য দেওয়ার কথাও এদিন পুরসভার তরফে জানান হয়। ইতিমধ্যে বাজেকদমতলা ঘাটে তৈরি করা হয়েছে গঙ্গাদেবীর মন্দির। পুরসভার আধিকারিকরা এদিন কলকাতা পুলিশ ও রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন। মুখ্যমন্ত্রী গঙ্গা আরতির সূচনা করে দিলে তা আগামী দিনে পর্যটকদের দেখার জন্য খুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...