Sunday, June 28, 2026

আইসিসি টেস্ট বোলার ক্রমতালিকায় ফের শীর্ষে অশ্বিন

Date:

Share post:

আইসিসি টেস্ট ক্রমতালিকায় বিশ্বের ১ নম্বর বোলার হিসেবে জায়গা করে নিলেন  রবিচন্দ্রন অশ্বিন। গত সপ্তাহেই প্যাট কামিন্সকে সরিয়ে বিশ্বের ১ নম্বর টেস্ট বোলারের সিংহাসন দখল করেছিলেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। যদিও দিল্লি টেস্টে দুরন্ত বোলিংয়ের দৌলতে অ্যান্ডারসনকে সরিয়ে বিশ্বের টেস্ট বোলারদের শীর্ষে এখন অশ্বিন।

ইন্দোর ও আমেদাবাদ টেস্টে অ্যান্ডারসনের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান আরও বাড়াতে পারবেন অশ্বিন। অশ্বিনের রেটিং পয়েন্ট ৮৬৪, অ্যান্ডারসনের ৮৫৯, প্যাট কামিন্সের ৮৫৮। চার নম্বরে উঠে এসেছেন জসপ্রীত বুমরাহ (৭৯৫)। প্রথম দশে অশ্বিন, বুমরাহ ও জাদেজা ছাড়া ভারতের আর কেউ নেই।

এরই পাশাপাশি, টেস্ট বোলারদের ক্রমতালিকায় আটে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা। টেস্ট অলরাউন্ডারদের তালিকার শীর্ষে রয়েছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায় অশ্বিন রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। ওয়েলিংটন টেস্টে অপরাজিত ১৫৩ ও ৯৫ রানের ইনিংস খেলেছিলেন রুট। টেস্ট ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন মার্নাস লাবুশেন। দ্বিতীয় স্থানে রয়েছেন স্টিভ স্মিথ।

প্রসঙ্গত, ৩৬ বছর বয়সী আর অশ্বিন ২০১৫ সালে প্রথমবারের মতো এক নম্বর টেস্ট বোলার হয়েছিলেন এবং তার পরে তিনি বহুবার এই চেয়ারে বসেছেন। আবারও নিজের জায়গা দখল করলেন অশ্বিন।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...