Tuesday, March 17, 2026

বেনাপোলে ই-গেট: ৪০ সেকেন্ডে যাত্রী পার

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

যুগান্তকারী পদক্ষেপ হাসিনা সরকারের। এবার বেনাপোল চেকপোস্টে স্থাপিত হল ইলেকট্রনিক গেট (ই-গেট)।

প্রথম পর্যায়ে ছয়টি গেট করা হয়েছে। ভারতে প্রবেশের জন্য তিনটি ও ভারত থেকে আসা যাত্রীদের জন্য তিনটি করে এই গেট নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই গেট বাড়ানো হবে।

স্থলবন্দর হিসেবে দেশের মধ্যে এই প্রথম যশোরের বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশনে উদ্বোধন করা হচ্ছে ইলেকট্রনিক গেট। এতে ভারতে যাতায়াতকারী পাসপোর্টযাত্রীদের ভোগান্তি অনেকটা কমে আসবে।
যাত্রীরা গেটে পাসপোর্ট শো করলে অটোমেটিকভাবে গেট খুলে যাবে। এতে যাত্রীপ্রতি সময় লাগবে মাত্র ৪০ সেকেন্ড।

আগে যাত্রীদের ইমিগ্রেশন করতে কমপক্ষে আধাঘণ্টা সময় লাগতো। পাসপোর্টবিহীন কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না।

আগামী শনিবার বিকেল সাড়ে ৩টায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বলেন, দেশের প্রথম স্থলবন্দর হিসেবে বেনাপোলে ইলেকট্রনিক গেট উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যাত্রীরা তাদের পাসপোর্ট শো করলেই অটোমেটিক গেটটি খুলে যাবে।
একজনের পাসপোর্ট আরেকজন শো করলে গেটটি খুলবে না। এতে করে যাত্রীরা আরও সহজে ইমিগ্রেশনের কাজ করতে পারবেন। মাত্র ৪০ সেকেন্ড সময় লাগবে এ কাজ করতে।

তিনি আরও বলেন, বেনাপোল দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন সাত হাজার পাসপোর্টযাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করেন।

এই গেট উদ্বোধন হলে আমাদের কাজও সহজ হবে। আমরা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি।
যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মেহেদী হাসান কুতুব বলেন, বেনাপোল ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেট উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এই গেট উদ্বোধন হওয়ার পর যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে কোনোরকম ঝামেলা ছাড়াই ভারতে যেতে পারবেন।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম ফোর্ট উইলিয়াম পরিদর্শন মমতার

তিনি আরও বলেন, এরকম সুবিধা বিমানবন্দরে আছে। বিমানবন্দরের মতো এখন দেশের প্রথম হিসেবে বেনাপোল চেকপোস্টে এই সুবিধা নিশ্চিত করতে যাচ্ছে সরকার। এই সুবিধা চালু হওয়ার পর বেনাপোল বন্দর দিয়ে ভারতে যাওয়া-আসার জন্য কোনো ঝামেলা থাকবে না। দালালদের দৌরাত্ম্যও থাকবে না।

 

spot_img

Related articles

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...