Sunday, June 28, 2026

কলকাতায় এখনই বন্ধ হচ্ছে না হু*ক্কা বা*র, পুরসভার আবেদন নাকচ হাইকোর্টে

Date:

Share post:

কলকাতা শহরে এখনই বন্ধ হচ্ছে না কোনও হুক্কা বার।বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চের রায়ই বহাল রইল ডিভিশন বেঞ্চে। যার ফলে শহরের সব হুক্কা বার বন্ধের যে নির্দেশ পুরসভা দিয়েছিল, সেটি আপাতত কার্যকর হচ্ছে না। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ, আগামী ৩ সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভাকে পেপারবুক জমা দিতে হবে। ৬ সপ্তাহ পর আবার মামলাটির শুনানি জন্য হবে।

উল্লেখ্য, ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি করে শহরের সব হুক্কা বার বন্ধ করার নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম। এর কিছুদিনের মধ্যে একই ভাবে বিধাননগর পৌরনিগমও হুক্কা বার বন্ধ করার কথা ঘোষণা করে ।

পৌরনিগম ও পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হুক্কা বারের কয়েক জন মালিক । তাঁদের বক্তব্য, পৌর আইনে (Municipal Act) হুক্কা বার বন্ধের বিষয়ে বলা নেই । কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha) রেস্তরাঁ অ্যাসোসিয়েশনের সেই যুক্তি মেনে নেন। এবং রীতিমতো বিরক্তি প্রকাশ করে হুক্কা বার বন্ধের নির্দেশ খারিজ করে দেন।

পালটা ডিভিশন বেঞ্চে যায় পুরসভা। পুরসভার দাবি ছিল, যুবসমাজের কথা ভেবে হুক্কা বার বন্ধের নির্দেশ বহাল রাখা হোক। কিন্তু প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ পুরসভার আবেদন খারিজ করে ৩ সপ্তাহের মধ্যে পেপারবুক জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম ফোর্ট উইলিয়াম পরিদর্শন মমতার

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...