Tuesday, March 31, 2026

আজ থেকে বাতিল বহু লোকাল ট্রেন, রইল তালিকা

Date:

Share post:

চলবে হাওড়া শাখায় লিলুয়া-বর্ধমান লাইনে মেরামতির কাজ।বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হল ১৪টি লোকাল ট্রেন। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ।এর জেরে ফের ভোগান্তি বাড়বে যাত্রীদের।

আরও পড়ুন:এবার ডিভিশন বেঞ্চে নিয়োগ বাতিলের কোপে পড়া ৬১৮ জন শিক্ষক

রেলের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিলুয়া-বর্ধমান লাইনে হাই স্পিড ট্রেন চলাচলের জন্য রেললাইনে সংস্কারকাজ-সহ উন্নতমানের ওভারহেড যন্ত্রপাতি বসানো কাজ চলবে। এই কারণে মার্চের প্রথম দিন থেকেই ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ এবং লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। মার্চ মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত যে কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, তার তালিকাও প্রকাশ করেছে পূর্ব রেল।

রইল বাতিল ট্রেনের তালিকা-

হাওড়া থেকে ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১, ৩৬৮২৫ এবং ৩৬০৮৫ লোকাল ট্রেন বাতিল করা রয়েছে।

পাণ্ডুয়া থেকে রওনা দেওয়া ৩৭৬১৪ ট্রেনটিও বন্ধ রাখা হয়েছে।

বর্ধমান থেকে দু’টি লোকাল (৩৭৮৩৪ ও ৩৭৮৪০) বাতিল।

বাতিল তারকেশ্বর (৩৭৩৫৪) লোকাল

গুড়াপ (৩৬০৭২), শ্রীরামপুর (৩৭০১২) এবং মশাগ্রাম (৩৬০৮৬) থেকে ১টি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

 

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...