Sunday, June 7, 2026

Entertainment:বিয়ের পর কেমন আছেন ‘শেরশাহ’ জুটি? জানালেন নবদম্পতি

Date:

Share post:

জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে ধুমধাম করে কিছুদিন আগেই বিয়ে সেরেছেন ‘শেরশাহ’ জুটি। মুম্বইয়ের রিসেপশনেও আড়ম্বর কম ছিল না।সিড-কিয়ারার বিয়ের অনুষ্ঠানে বলিউডের কেউই বাদ যাননি।বিয়ের পর কেমন আছেন ‘শেরশাহ’ জুটি?

আরও পড়ুন:Entertainment:সিড-কিয়ারা রিসেপশনে নজরকারা লুক নিয়ে হাজির আলিয়া!

সাম্প্রতিক এক অনুষ্ঠানে সিদ্ধার্থ জানান, ২০২১ সালের ‘শেরশাহ’ ছবির পরে দর্শক তাঁকে এবং তাঁর স্ত্রী কিয়ারাকে এত ভালবাসা দিয়েছেন যেন তাঁদের বিয়েটা হওয়ারই ছিল। অভিনেতা জানান, তাঁদের বিয়ে যেন বাস্তবেই বিক্রম আর ডিম্পলের বিয়ের মতোই।কিয়ারা জানান, তাঁর বিবাহ পরবর্তী উজ্জ্বল আভা নিয়ে।
কর্ণ জোহরের ছবি ‘শেরশাহ’ ছিল পরমবীর চক্র জয়ী বিক্রম বাতরার জীবনকেন্দ্রিক। প্রেমিকা ডিম্পলের সঙ্গে তার সম্পর্কের কথাও উঠে এসেছিল ছবিতে। অভিনয় করেছিলেন সিদ্ধার্থ এবং কিয়ারা। ছবির প্রেম সত্যি হয় তাঁদের জীবনেও।

সিদ্ধার্থ বলেন, “‘শেরশাহ’ এত ভালবাসা দিয়েছে আমাকে এবং আমার স্ত্রী কিয়ারাকে, একটা ছবির কাছে এর চেয়ে বেশি আর কী চাইতে পারি আমি?” অভিনেতার কথায়, “বিশাল বাতরা (সহ-অভিনেতা) আমাদের বিবাহ অনুষ্ঠানে এসে অত্যন্ত আবেগতাড়িত এবং খুশি হয়েছিলেন।”

কিয়ারা ওই একই সাক্ষাৎকারে বলেন, “বিয়ের পর আমার এই জেল্লা একেবারে সত্যি। নতুন জীবন উপভোগ করছি। আমি খুব খুশি।”

 

 

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...