Monday, April 6, 2026

“কার্ল মার্ক্স”-“সাদ্দাম হোসেন” লুকে নয়, এবার বিদেশ সফরে অন্য রূপে রাহুল গান্ধী

Date:

Share post:

কংগ্রেসের “ভারত জোড়ো যাত্রা” (Bharat Jodo Yatra) কর্মসূচিতে একমুখ লম্বা কাঁচা-পাকা দাড়িতে ধরা দিয়েছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। দার্শনিকদের মতো মাথা ভর্তি চুল নিয়ে ঘুরেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। যা নিয়ে বিভিন্ন মহল থেকে কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে। কেউ বলেছিলেন নিজেকে কার্ল মার্ক্স রূপে ধরা দিয়ে এবার রাহুল কংগ্রেস ছেড়ে সিপিএমে যোগ দেবেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Bishwa Sharma) তো রাহুলকে সাদ্দাম হোসেন (Saddam Hossain) বলে কটাক্ষ করেন। তবে “ভারত জোড়ো যাত্রা” এবং রাহুল গান্ধীর সেই লুক এখন অতীত। ফের বিদেশে পাড়ি দিয়েছেন রাহুল এবং সেখানে একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন তিনি।

নিজের লুক সম্পূর্ণ বদলে ফেলে রাহুল গান্ধী কেমব্রিজ বিজনেস স্কুল (Cambridge Business School), আন্তর্জাতিক সম্পর্ক এবং গণতন্ত্র বিষয়ক একটি আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে আমন্ত্রণ-এ গিয়েছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেসের পড়ুয়াদের সামনে ভাষণ দেওয়ার আমন্ত্রণে সাড়া দিয়েই গত বুধবার ব্রিটেনে পৌঁছে গিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। পাশাপাশি ৫ মার্চ পশ্চিম লন্ডনের ভারতীয় বাসিন্দাদের উদ্দেশেও ভাষণ দেবেন তিনি। আর সেই সফরের জন্য নিজের চেহারা একেবারে পাল্টে ফেলেছেন।

হেয়ার স্টাইল বদলে ফেলার পাশাপাশি দার্শনিকদের মতো সেই মুখভর্তি কাঁচা-পাকা লম্বা-ঘন দাঁড়িও উধাও। বিদেশ সফরে এবার নিজের চেনা চেহারাতেই ফিরলেন রাহুল।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...