Monday, April 6, 2026

দেশে ও বিদেশে “Z plus” নিরাপত্তা পাবেন মুকেশ, নির্দেশ সুপ্রিমকোর্টের

Date:

Share post:

প্রাণঘাতী হামলার আশঙ্কা রয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি(Mukesh Ambani) ও তাঁর পরিবারের উপর। যার জেরেই এবার আম্বানি ও তাঁর পরিবারকে জেড প্লাস নিরাপত্তা(Z plus Security) দেওয়ার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। এই নিরাপত্তা শুধু দেশে নয় বিদেশে গেলেও এই নিরাপত্তা পাবেন ধনকুবের ও তাঁর পরিবার।

বারবার হুমকি চিঠি, বাড়ির সামনে জিলেটিন স্টিক রাখা গাড়ি, এই ধরনের একাধিক ঘটনার জেরে শীর্ষ আদালতে আম্বানি ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানোর আবেদন জমা পড়ে। গোটা বিষয় বিবেচনা করে বিচারপতি কৃষ্ণ মুরারি ও আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চ রায় দেয়, আম্বানির নিরাপত্তা নিয়ে অবশ্যই ঝুঁকি রয়েছে। ফলে একটি নির্দিষ্ট এলাকা বা তাঁর বাড়ির চারপাশেই কেবল নিরাপত্তা সীমাবদ্ধ রেখে লাভ নেই। মুম্বই পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আম্বানির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নিয়ে নানা সূত্রে মেলা সম্ভাবনাকে মাথায় রেখে শীর্ষ আদালতের নির্দেশ আম্বানিকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে হবে দেশে ও বিদেশে। এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক ও মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকেই জেড ক্যাটাগরির সুরক্ষা পান ৬৫ বছরের মুকেশ আম্বানি। তাঁর স্ত্রী নীতা আম্বানি পান ওয়াই ক্যাটাগরির সুরক্ষা। ২০২১ সালে আম্বানির মুম্বইয়ের বাসভবন অ্যান্টিলার সামনে থেকে একটি স্করপিও গাড়ি থেকে ২০টি জিলোটিন স্টিক উদ্ধার হয়েছিল। হুমকি চিঠিও পাওয়া গিয়েছিল। ওই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পরে রহস্য আরও গভীর হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই সেবছরই স্বাধীনতা দিবসে ফের প্রাণনাশের হুমকি পান রিলায়েন্স কর্ণধার। রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে তিন মিনিটে মোট আটটি ফোন আসে। সবদিক বিচার করে আবার আম্বানিদের সুরক্ষায় কম্যান্ডো বাড়ানোর নির্দেশ দিল শীর্ষ আদালত।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...