Saturday, June 27, 2026

মসনদে কারা? কাল ৩ রাজ্যের বিধানসভার ফলাফলে নজর গোটা দেশের

Date:

Share post:

রাত পোহালেই ফলপ্রকাশ হতে চলেছে ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের(Assembly Election)। ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড এই ৩ রাজ্যের মসনদে কে বসতে চলেছে সেদিকেই নজর গোটা দেশের। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই তিন রাজ্যের ভোটের ফল প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন(Election Commission)। এর পাশাপাশি বাংলার সাগরদিঘিতেও(Sagardighi) উপনির্বাচনের ফলপ্রকাশ হতে চলেছে আগামিকাল। সবমিলিয়ে প্রস্তুতি চূড়ান্ত নির্বাচন কমিশনের।

৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভায় সোমবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হয় ৫৯ টি আসনে। প্রার্থীর মৃত্যুর জেরে একটি কেন্দ্রে নির্বাচন স্থগিত রাখে কমিশন। জয়ের জন্য এই রাজ্যে ম্যাজিক ফিগার ৩১, তবে বুথ ফেরত সমীক্ষার দাবি এখানে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনও দলই। এদিকে প্রথমবার এখানে নির্বাচনী লড়াইয়ে নেমেছে তৃণমূল। ফলে কেন্দ্রীয় স্তরে বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ফলাফল এখানে কী হয় সেদিকে নজর রয়েছে গোটা দেশের। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সংখ্যা গরিষ্ঠতা না পেলেও এখানে সরকার গড়ার অন্যতম চাবিকাঠি হয়ে উঠতে পারে তৃণমূল। ফলে অন্যান্য রাজ্যের পাশাপাশি বাড়তি নজর থাকবে মেঘালয়ে।

এর পাশাপাশি ভোটগণনাকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ত্রিপুরাতেও। গত ১৬ ফেব্রুয়ারি এই রাজ্যে নির্বাচন সম্পন্ন হয় ৬০ আসনে। এখানে শাসকদলের আসনে রয়েছে বিজেপি। অন্যতম প্রতিদ্বন্দ্বী দল সিপিএম ও তৃণমূল। বুথ ফেরত সমীক্ষার দাবি, এখানেও বিজেপিকে জোর টক্কর দিতে চলেছে তৃণমূল। বিজেপি শাসিত এই রাজ্যে ব্যাপক রাজনৈতিক হিংসার আবহে ভোটগণনা সুষ্ঠু করাই অন্যতম চ্যালেঞ্জ কমিশনের কাছে। এছাড়াও উত্তরপূর্বের আর একটি রাজ্য নাগাল্যান্ডেও ফলপ্রকাশ হচ্ছে বৃহস্পতিবার। একইসঙ্গে বুধবার রাত পোহালেই ভাগ্য নির্ধারণ সাগরদিঘি উপনির্বাচনের প্রার্থীদের প্রাথমিকভাবে বুথ ফেরত সমীক্ষায় এই কেন্দ্রে তৃণমূল সহজ জয় পেতে চলেছে দাবি করা হয়েছে। ফলে আগামীকাল এই ৩ রাজ্য ও সাগরদিঘি উপনির্বাচনে কার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সেদিকে নজর থাকবে গোটা দেশের।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...