Saturday, April 4, 2026

নামমাত্র খরচ করে দেখা যাবে ডব্লিউপিএল !

Date:

Share post:

উইমেন্স প্রিমিয়র লিগ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। প্রথম ম্যাচ ৪ মার্চ।ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জেতার পর উইমেন্স প্রিমিয়র লিগের আয়োজন আরও জাঁকজমকপূর্ণ হচ্ছে।বিসিসিআই জানিয়েছে, মেয়েদের আইপিএলের টিকিটের ন্যুনতম মূল্য বেশ কম। অনেকেই মনে করেছিলেন যে লিগের প্রথম মরশুমে দর্শদের বিনামূল্যে খেলা দেখার সুযোগ দেওয়া হতে পারে।কিন্তু সেই জল্পনায় জল ঢেলে বিসিসিআই জানিয়েছে, টিকিটের মূল্য ১০০ টাকা থেকে শুরু।

আসলে উইমেন্স প্রিমিয়র লিগে দর্শক টানতে ভারতীয় ক্রিকেট বোর্ড টিকিটের মূল্য এতটা কম রেখেছে বলে মনে করা হচ্ছে। বিসিসিআইয়ের টিকিট পার্টনার বুক মাইশ শো-এর ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে পারবেন দর্শকরা।

বিসিসিআই জানিয়েছে,গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে মুখোমুখি হবে। ২৬ মার্চ মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে ফাইনাল। সব ম্যাচ হবে  মুম্বইয়ের ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। লিগ পর্যায়ে মোট ২০টি এবং ২টি প্লে-অফ ম্যাচ হবে। বলিউডের দুই নায়িকা কিয়ারা আডবানি ও কৃতি শ্যানন উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...