Monday, June 8, 2026

মসনদে কে? ৩ রাজ্যের বিধানসভার ফলাফলে নজর গোটা দেশের

Date:

Share post:

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Election) ফলপ্রকাশ ।ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড এই ৩ রাজ্যের মসনদে কে বসতে চলেছে সেদিকেই নজর গোটা দেশের। পাশাপাশি আজ বাংলার সাগরদিঘিতেও(Sagardighi) উপনির্বাচনের ফলপ্রকাশ হতে চলেছে। সবমিলিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি চূড়ান্ত।

আরও পড়ুন:রাম-বাম অশুভ আঁতাঁতকে ইভিএমে জবাব! সাগরদিঘিতে তৃণমূলের দিকেই পাল্লা ভারীর ইঙ্গিত

৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভায় সোমবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হয় ৫৯ টি আসনে। প্রার্থীর মৃত্যুর জেরে একটি কেন্দ্রে নির্বাচন স্থগিত রাখে কমিশন। জয়ের জন্য এই রাজ্যে ম্যাজিক ফিগার ৩১, তবে বুথ ফেরত সমীক্ষার দাবি এখানে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনও দলই। এদিকে প্রথমবার এখানে নির্বাচনী লড়াইয়ে নেমেছে তৃণমূল। ফলে কেন্দ্রীয় স্তরে বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ফলাফল এখানে কী হয় সেদিকে নজর রয়েছে গোটা দেশের। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এখানে সরকার গড়ার অন্যতম চাবিকাঠি হয়ে উঠতে পারে তৃণমূল। ফলে অন্যান্য রাজ্যের পাশাপাশি বাড়তি নজর থাকবে মেঘালয়ে।

এর পাশাপাশি ভোটগণনাকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ত্রিপুরাতেও। গত ১৬ ফেব্রুয়ারি এই রাজ্যে নির্বাচন সম্পন্ন হয় ৬০ আসনে। এখানে শাসকদলের আসনে রয়েছে বিজেপি। অন্যতম প্রতিদ্বন্দ্বী দল সিপিএম ও তৃণমূল। বুথ ফেরত সমীক্ষার দাবি, এখানেও বিজেপিকে জোর টক্কর দিতে চলেছে তৃণমূল। বিজেপি শাসিত এই রাজ্যে ব্যাপক রাজনৈতিক হিংসার আবহে ভোটগণনা সুষ্ঠু করাই অন্যতম চ্যালেঞ্জ কমিশনের কাছে।
এছাড়াও লক্ষ্মীবারে উত্তরপূর্বের আর একটি রাজ্য নাগাল্যান্ডেও ফলপ্রকাশ হচ্ছে। একইসঙ্গে আজ ভাগ্য নির্ধারণ সাগরদিঘি উপনির্বাচনের । প্রার্থীদের প্রাথমিকভাবে বুথ ফেরত সমীক্ষায় এই কেন্দ্রে তৃণমূল সহজ জয় পেতে চলেছে দাবি করা হয়েছে। ফলে এই ৩ রাজ্য ও সাগরদিঘি উপনির্বাচনে কার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সেদিকে নজর থাকবে গোটা দেশের।

 

 

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...