Tuesday, March 17, 2026

‘ক্লাসিকো’ দ্বৈ*রথে রিয়ালকেই কেন ফেবারিট বলছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ !

Date:

Share post:

বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ মুখোমুখি মানেই স্নায়ুর লড়াই। দুই দলের সর্বশেষ লড়াইয়ে জয় পেয়েছিল জাভি হার্নান্দেজের বার্সেলোনা।রিয়ালকে হারিয়েই স্প্যানিশ সুপার কাপ জিতেছিল তাঁর দল। লিগেও রিয়ালের চেয়ে বার্সা এগিয়ে রয়েছে ৭ পয়েন্টে। অধিকাংশই কোপা দেল রে-র ‘ক্লাসিকো’ দ্বৈরথে লড়াইয়ে আগে বার্সাকেই ফেবারিট হিসাবে রাখছেন। তবে বার্সা কোচ জাভির চিন্তাভাবনা ভিন্ন। কোপা দেল রে সেমিফাইনাল প্রথম লেগে মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদকেই এগিয়ে রাখছেন বার্সা কোচ।

লিগে দুই দলের সর্বশেষ দেখায় অবশ্য জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। আজ বৃহস্পতিবার রাতের ‘ক্লাসিকো’য় জাভি পাচ্ছেন না চলতি মরসুমে দলের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানডফস্কি, উসমান দেম্বেলে  আর পেদ্রিকে। চোটের কারণে তিজনেই দলের বাইরে ।

চলতি মরসুমে বার্সার সাফল্যের পেছনে বড় ভূমিকা আছে এই তিন ফুটবলারের। পূর্ণ শক্তির দল পেলেও বার্সা যে রিয়ালের বিপক্ষে ফেবারিট থাকত, তা মানছেন না জাভি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্সা কোচ বলেছেন, ‘এই ম্যাচে মাদ্রিদ ফেবারিট। কারণ, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা তাদের ঝুলিতে। তারা শক্তিশালী প্রতিপক্ষ, দারুণ ছন্দেও আছে। সুপার কাপের ফাইনালে অসাধারণ ফুটবল খেলে হয়তো আমরা তাদের হারাতে পেরেছি, কিন্তু এটা রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে তারা পাঁচ গোল করেছে।’

প্রসঙ্গত, জাভি কোচ হওয়ার পর এখনও পর্যন্ত চারবার রিয়ালের বিপক্ষে খেলেছে বার্সা। জয় পেয়েছে দুটি ম্যাচে। সুপার কাপের আগে গত মরসুমে লা লিগায় ৪-০ গোলে জিতেছিল তারা। এরপরও রিয়ালকে সেরা বলতে জাভির আপত্তি নেই,। তিনি বলছেন, বলতে কোনও দ্বিধা নেই। আমাদের শক্তি দিয়ে হয়তো আমরা তাদের সমস্যায় ফেলতে পারি, তবে এই ম্যাচে রিয়ালই ফেবারিট। বার্সার কোচের এই বক্তব্যের পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, এই বক্তব্য কৌশল নাকি ম্যাচের আগেই আত্মসমর্পণ প্রশ্নের উত্তর পেতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...