Saturday, June 27, 2026

সাগরদিঘিতে “শুভেন্দু সমর্থিত” বাম-কংগ্রেস প্রার্থীর জয়! আবিরে মাতল বিজেপিও!

Date:

Share post:

সাগরদিঘি উপনির্বাচনে জয় পেল বায়রন বিশ্বাস। ২৪ হাজারের কিছু ভোটে জিতলেন “অশুভ” জোটের প্রার্থী শিল্পপতি বায়রন। হাত প্রতীক নিয়ে ভোটে লড়লেন নিন্দুকরা বলছেন, বায়রন আসলে শুভেন্দু সমর্থিত বাম-কংগ্রেস জোট প্রার্থী।

নির্বাচনের আগে থেকেই মুর্শিদাবাদ জেলায় কান পাতলেই শোনা যাচ্ছিল, বায়রন বিশ্বাস আদপে দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ। শুভেন্দু-বায়রনকে এক ফ্রেমেও দেখা গিয়েছে। এমনকি, শুভেন্দুর কথাতেই সাগরদিঘিতে বায়রন বিশ্বাসকে প্রার্থী করেছে কংগ্রেস, সেই অভিযোগ শোনা গিয়েছে বিভিন্ন মহল থেকে। গত ২৭ জানুয়ারি ভোটের দিনও একটি বুথের বাইরে কংগ্রেসের বায়রন বিশ্বাস ও বিজেপির দিলীপ ঘোষকে হাতে হাত রেখে ঘুরতে দেখা গিয়েছে। এবং বিজেপি প্রার্থীর ভোটের হার দেখলেই পরিস্কার, রাম ভোট গিয়েছে কংগ্রেস-বামে। ফলে বাম-রাম-শ্যামের জোট নিয়ে তৃণমূলের অভিযোগ-ই প্রমাণিত হল সাগরদিঘির মাটিতে।

এদিন কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “এই নির্বাচনে কংগ্রেস-বাম আমরা ঐক্যবদ্ধভাবে লড়েছিলাম। আমার মনে হয়, কৌশলগত কারণে অনেক বিজেপিও ভোট দিয়েছে স্বাভাবিকভাবেই আমাদের প্রার্থী বায়রন বিশ্বাস জিতেছে।” অর্থাৎ, অধীর পরোক্ষে স্বীকার করে নিলেন বাম-কংগ্রেস জোটের প্রার্থীকে আড়াল থেকে সমর্থন করেছে বিজেপিও।

সাগরদিঘি নিয়ে সাম্প্রতিক সময়ে শুভেন্দু এমন কিছু মন্তব্য করেছিলেন, যেখানে স্পষ্ট, বিজেপি অন্ধকার থেকে জোট প্রার্থীকেই সমর্থন করবে। গণনা শেষে নিজেদের প্রার্থী দিলীপ সাহার গো-হারা হারলেও বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য হাসিমুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুঝিয়ে দেন, তাঁরা বাম-কংগ্রেস জোটের সঙ্গেই রয়েছেন। সাগরদিঘিতে জোট প্রার্থী জেতার পরই মুরলিধর সেন লেনে রাজ্য বিজেপির দফতরে আবির খেলা, মিষ্টি বিতরণ শুরু হয়। যেখানে হাজির ছিলেন বঙ্গ রাজনীতির গিরগিটি রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, বাংলায় সব দল জোট করেছে বলে বায়রন বিশ্বাস জিতেছে। খুব ভালো ব্যাপার।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...