Friday, April 3, 2026

৫ রাজ্যের ৬ উপনির্বাচনে বিজেপির ভরাডুবি, বড় জয় কংগ্রেসের

Date:

Share post:

৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের(Assembly Election) পাশাপাশি বৃহস্পতিবার ফলপ্রকাশ হয়েছে ৫ রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের(Bypoll Election)। সেখানেই দেখা গেল কংগ্রেসের(Congress) জয়জয়কার। ৬ টির মধ্যে ৩ আসনে জয়লাভ করল কংগ্রেস। দুটি কেন্দ্রের এগিয়ে থাকতে দেখা গেল বিজেপিকে, একটি আসনে এগিয়ে রয়েছে এনডিএ(NDA)। ফলে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হলেও, উপনির্বাচনে কিছুটা হলেও মুখরক্ষা হল কংগ্রেসের।

বিধায়কের মৃত্যুর জেরে মহারাষ্ট্রের কসবা পেথ ও চিঁচড় কেন্দ্রের ২৬ ফেব্রুয়ারি উপনির্বাচন করায় কমিশন। এই দুই কেন্দ্রই আগে ছিল বিজেপির দখলে। তবে উপনির্বাচনে কসবা পেথ কেন্দ্র হাতছাড়া হল বিজেপির। সেখানে জয় পেয়েছেন কংগ্রেস প্রার্থী রবীন্দ্র ধাঙ্গেকর। অন্যদিকে চিঁচড় কেন্দ্র অবশ্য নিজেদের দখলে রেখেছে গেরুয়া শিবির। অন্যদিকে, পশ্চিমবঙ্গের সাগরদিঘিতে তৃণমূল বিধায়কের মৃত্যুর পর এই কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তামিলনাড়ুর পূর্ব ইরোড কেন্দ্রেও নির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী। এই কেন্দ্র দখলে ছিল কংগ্রেসের।

এছাড়া ঝাড়খণ্ডের রামগড়ের বিধায়ক মমতা দেবীর বিধায়কপদ খারিজ হওয়ার পর ওই কেন্দ্রে ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন করে নির্বাচন কমিশন। এই কেন্দ্রে জয়লাভ করেছে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেসকে হারিয়েছেন এনডিএ প্রার্থী সুনীতা চৌধুরি। অন্যদিকে, অরুণাচল প্রদেশের লুমলা কেন্দ্রের বিধায়কের মৃত্যুর পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বিজেপি প্রার্থী।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...