Wednesday, June 24, 2026

দ্বিতীয় দিনে ১৬৩ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস , অজিদের জয়ের জন‍্য দরকার ৭৬ রান

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ১৬৩ রান করল ভারতীয় দল। অজিদের বিরুদ্ধে ৭৫ রানে এগিয়ে রোহিত শর্মার দল। অজিদের জয়ের জন‍্য দরকার ৭৬ রান।

ইন্দোরে দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ১৯৭ রানে। সকালে পিচের আর্দ্রতা কাজে লাগিয়ে উইকেট তোলার চেষ্টা করেন ভারতীয় বোলাররা। কিন্তু সেটা হতে দেননি অস্ট্রেলিয়ার দুই ব্যাটার পিটার হ্যান্ডসকম্ব ও ক্যামেরুন গ্রিন। রান বেশি তুলতে না পারলেও, উইকেট হারাননি তারা। ২১ রান করেন গ্রিন। হ্যান্ডসকম্ব করেন ১৯ রান। এরপর তাসের ঘরের মতন ভেঙে পড়ে অজিদের ইনিংস। অ‍্যালেক্স ক‍্যেরি করেন ৩ রান। মিচেল স্টার্ক করেন ১ রান। লিওন করেন ৫ রান। ভারতের হয়ে চার উইকেট নেন রবীন্দ্র জাদেজা। তিনটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন এবং উমেশ যাদব। ১৯৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৮৮ রানের লিড নেয় অজিরা।

জবাবে ব‍্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় ভারতীয় দল। ভারতের একা লড়াই চালান চেতেশ্বর পুজারা। ৫৯ রান করেন তিনি। অধিনায়ক রোহিত শর্মা করেন ১২ রান। শুভমন গিল করেন ৫ রান। ১৩ রানে আউট হন বিরাট কোহলি। ৭ রানে আউট হন জাদেজা। ২৬ রান করেন শ্রেয়স আইয়র। অজিদের হয়ে একাই ৮ উইকেট নেন নাথান লিওন। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক এবং ম‍্যাথউ কুনেমান।

আরও পড়ুন:বিশ্বকাপ জয়ী সতীর্থদের জন‍্য সোনায় মোড়া উপহার মেসির, ভাইরাল ছবি

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...