Tuesday, April 7, 2026

ছোট রাজ্যকে ঘৃ*ণা কংগ্রেসের: ৩ রাজ্যে ভোটের ফল প্রকাশের পরে কটাক্ষ মোদির

Date:

Share post:

মেঘালয় (Megalaya), নাগাল্যান্ড (Nagaland), ত্রিপুরা (Tripura)-এই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে (Assembly Election) কোথাও সুবিধা করতে পারিনি কংগ্রেস তাদের তুলনায় ভালো অবস্থায় বিজেপি। ত্রিপুরায় সরকার গঠনের জায়গা রয়েছে তারা। এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরকে আক্রমণ করে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তাদের মন্তব্য ছিল ছোট রাজ্যের জয় নিয়ে বেশি মাতামাতি করা ঠিক নয়। কংগ্রেসের এই মন্তব্য নিয়ে পাল্টা প্রবল আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। বৃহস্পতিবার সন্ধেয় দিল্লিতে (Delhi) বিজেপির সদর দফতরে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, “নির্বাচনের ফল প্রকাশের পরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই রাজ্যগুলিকে ছোট বলে অবজ্ঞা করেছেন। নির্বাচনের ফল আসল বিষয় নয়। আসলে এই রাজ্যগুলিকে কোনও গুরুত্ব দিতেই রাজি নয় কংগ্রেস। এই মন্তব্য প্রমাণ করে, তাদের ভারত জোড়োর উদ্দেশ্য আসল ছিল না। আর তারা ছোটদের ঘৃণা করে। আপনাদের এই ঘৃণা ভবিষ্যতে আপনাদের অবস্থা আরও খারাপ করবে।”

এদিন নরেন্দ্র মোদির ভাষণের বেশিরভাগ তিরই ছিল কংগ্রেসের দিকে তাক করা। নরেন্দ্র মোদি বলেন, “কংগ্রেস আমাদের বেনিয়া পার্টি, শেহরি মিডল ক্লাস পার্টি বলে ডাকত ও অপমান করত। কিন্তু এখন গোটা ভারত এই দলকে বিশ্বাস করছে। এমনকী আমরা দেখতে পাচ্ছি গুজরাটের পিছিয়ে পড়া সম্প্রদায়, উপজাতি অধ্যুষিত এলাকার মানুষরাও আমাদের দলকে সমর্থন জানাচ্ছেন। নাগাল্যান্ড ও মেঘালয়ে যেখানে ক্রিশ্চান ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা প্রচুর সেখানেও বিজেপিকে প্রচুর মানুষ সমর্থন করছে।”

উত্তর পূর্বের রাজ্যে বাম কংগ্রেস জোট নিয়োগ কটাক্ষ করেন নরেন্দ্র মোদ। বলেন। “কিছু দল পর্দার পিছনে জোট করছে। এক রাজ্য কুস্তি, অন্য রাজ্যে দোস্তি। এদের চেহারা মানুষ দেখে নিয়েছেন। কেরলের জনতাও দেখছে কীভাবে বাম-কংগ্রেস অন্য রাজ্যে জোট করে। কেরলে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের নাটক করে।” নাগাল্যান্ডের মতো কেরলেও ভবিষ্যতে বিজেপির সরকার হবে বলে আশা বিজেপির।

আরও পড়ুন:পাটের প্রসারে বাড়ছে ব্যবসা, মহানগরীতে মেলবন্ধন ক্রেতা বিক্রেতার !


 

 

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...