Tuesday, June 23, 2026

রাতের কলকাতায় গাড়ি দু*র্ঘটনা, ই এম বাইপাসে মুখোমুখি ধা*ক্কায় ভাঙল ডিভাইডার

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে ইএম বাইপাসে (EM Bypass) ভয়াবহ গাড়ি দু*র্ঘটনা। সায়েন্স সিটির দিক থেকে আসছিল একটি চার চাকা গাড়ি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম (Hakimul Islam) গাড়িটি চালাচ্ছিলেন। অপর দিক থেকে অত্যন্ত দ্রুত বেগে আরেকটি গাড়ি চলে আসে। এরপর দুটি গাড়ির মুখোমুখি ধা*ক্কায় ডিভাইডার ভেঙে যায়। যদিও এই ঘটনায় কেউ আহ*ত হননি। পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছে গিয়ে গাড়ি দুটিকে উদ্ধার করে। দুটি গাড়িই দুমড়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। সাময়িকভাবে যানজটের সৃষ্টি হলেও, আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...