Saturday, June 20, 2026

ইন্দোর পিচকে খারাপ অ‍্যাখ‍্যা দিল আইসিসি

Date:

Share post:

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বসেছিল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এই টেস্ট ম‍্যাচে ৯ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই টেস্ট শুরু হওয়ার পর থেকেই পিচ নিয়ে উঠে আসে একের পর এক কথা। ওঠে প্রশ্ন। আর এবার এই পিচ নিয়ে বড় মন্তব্য করল আইসিসি। ইন্দোরের হোলকার স্টেডিয়ামের পিচকে খারাপ আখ‍্যা দিল আইসিসি।

তৃতীয় টেস্টের প্রথমদিন থেকে পিচ স্পিনারদের পক্ষে ছিল। স্পিনারদের এই ভাবে সাহায্য পাওয়া ভাল চোখে দেখেনি আইসিসি। পিচ নিয়ে ম্যাচ রেফারি ক্রিস ব্রড বলেন, “পিচ খুব শুষ্ক ছিল। ব্যাটার এবং বোলারদের জন্য সমান সাহায্য ছিল না। স্পিনাররা প্রথম থেকেই বাড়তি সুবিধা পাচ্ছিল।”

তৃতীয় টেস্টে প্রথম দিনই অস্ট্রেলিয়ার স্পিনাররা ভারতীয় ব্যাটারদের চিন্তার কারণ হয়ে উঠেছিলেন। কুহনেম্যান একাই নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে একাই ৮ উইকেট নেন নেথন লিওন। ভারতীয় দলও দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনদের দিয়েই আক্রমণ শুরু করেছিল। আর স্পিনারদের এই ভাবে সাহায্য পাওয়া ভাল চোখে দেখেনি আইসিসি।

আরও পড়ুন:বাতিল হওয়া কলকাতা হকি ডার্বি হতে চলেছে ৯ মার্চ

 

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...