Thursday, June 18, 2026

বড়সড় হু*মকি পেলেন মেসি, ব*ন্দুকবাজরা চালাল প্রকাশ্যে গু*লি

Date:

Share post:

বড়সড় হু*মকি পেলেন আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসি এবং তাঁর পরিবার। মেসির নিজের শহর রোজারিওয়তে ব*ন্দুকবাজ প্রকাশ্যে গু*লি চালিয়ে সরাসরি হু*মকি দিয়ে রাখলেন মেসিকে। পুরো ঘটনাই ঘটেছে রোজারিওর এক সুপারমার্কেটের সামনে। যে সুপারমার্কেটের মালিক মেসির শ্যালক।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। প্রত্যক্ষদর্শীরা দেখেন দু’জন দু*স্কৃতীকে বাইকে করে এসে সুপারমার্কেটের সামনের গু*লি চালাতে। পুলিশ সূত্রে বলা হয়েছে, মোট ১৪ রাউন্ড গু*লি চলে। যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। ওই ঘটনার কারণে বৃহস্পতিবার সুপারমার্কেটটি বন্ধ রাখা হয়।

দোকানের দরজার সামনে একটি হাতে লেখা চিঠি উদ্ধার হয়। সেখানে মেসিকে হু*মকি দিয়ে লেখা থাকে, “মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। পাবলো জাভকিন শহরের মেয়র একজন দু*ষ্কৃতী। উনি তোমায় বাঁচাতে পারবেন না।”

এদিকে এই ঘটনায় মেয়র পাবলো জাভকিন দুষেছেন শহরের সুরক্ষা ব্যবস্থাকে। তিনি বলেন, “আমি রোকুজ্জো পরিবারের সঙ্গে কথা বলেছি। ওনারা খুবই চিন্তিত।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...

অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার

আলিপুর আদালত চত্বরে বেনজির বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার, বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South...

অবিলম্বে বন্ধ হোক হকার উচ্ছেদ-হিংসা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার বৈঠকে দাবি শোভনদেব-কুণালদের

তিন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) সঙ্গে দেখা করে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে এলেন পাঁচ বিধায়কের প্রতিনিধি...

দিল্লিতে খুন বাঙালি মহিলা পরিচারিকা

ফের রাজধানীতে (Delhi) খুন বাঙালি মহিলা (Bangali Women Murdur)! দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায় ৪৫ বছরের পরিচারিকা মীনাকে...