Thursday, June 18, 2026

কলকাতার আবাসনে বি*ষ খাইয়ে চার কুকুরছানাকে খু*নের অভিযোগ

Date:

Share post:

দিন কয়েক আগেই দিল্লির রাস্তায় কুকুরের ধর্ষণের মতো নৃশংস ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। এবার একটি আবাসন চত্বরে একাধিক পথকুকুর ছানার দেহ উদ্ধারের ঘটনায় তাদের বিষ খাইয়ে মারার অভিযোগ উঠেছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জোকা মেট্রো সংলগ্ন ওই আবাসন চত্বরে দফায় দফায় মোট চারটি কুকুরছানার দেহ মিলেছে। খোঁজ নেই আরও একটিরও।

আরও পড়ুন:পথকুকুরকে বেঁধে বাড়িতে রাখা যাবে না: বোম্বে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ওই আবাসনের ভেতরে থাকা পথকুকুরদের নিয়ে বিতর্ক আগে থেকেই ছিল। তাদের দেখাশোনা করায় আবাসিকদের একাংশের রোষানলে পড়তে হয়েছিল কয়েক জনকে। কুকুরদের খাওয়ানো বন্ধ না করলে ‘ব্যবস্থা’ নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তার কয়েক দিনের মধ্যেই, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উদ্ধার হয়েছে মাস তিনেকের একাধিক কুকুরছানার দেহ। বিষ খাইয়ে তাদের খুন করা হয়েছে বলে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আবাসিকদের একাংশ। তদন্তে নেমে বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ। উদ্ধার করে একটি মৃত কুকুরছানার দেহ। সেই মৃতদেহ নিয়ে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জোকা মেট্রো স্টেশন সংলগ্ন ওই আবাসন চত্বরের একাধিক টাওয়ার মিলিয়ে প্রায় ১৮০০টি পরিবারের বসবাস। বাসিন্দাদের একাংশের অভিযোগ, মঙ্গলবার দুপুরে আবাসনের ১২ নম্বর টাওয়ার সংলগ্ন এলাকায় প্রথমে দু’টি কুকুরছানার দেহ উদ্ধার হয়। তাদের মুখ দিয়ে ফেনা উঠছে। কোনও রোগে ভুগে তারা মারা গিয়েছে, এই ভেবে আবাসনের নিরাপত্তারক্ষীরা তাদের মাটিতে পুঁতে দেন। কিন্তু এর পরে বুধবার বিকেলে এবং বৃহস্পতিবার সকালে পর পর আরও দু’টি কুকুরছানার দেহ উদ্ধার হয়। এর পরেই সন্দেহ বাড়ে বাসিন্দাদের।

 

 

Related articles

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...