Thursday, June 18, 2026

সিরিজে ফিরল অস্ট্রেলিয়া, তৃতীয় টেস্টে ভারতকে হারাল ৯ উইকেটে

Date:

Share post:

মাত্র আড়াই দিনে শেষ হল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ইন্দোরে ভারতীয় দলকে ৯ উইকেটে হারাল স্টিভ স্মিথের দল। এই জয়ের ফলে বর্ডার-গাভাস্কর ট্রফির সিরিজে ফিরল অস্ট্রেলিয়া। সিরিজের ফলাফল ২-১। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়ে ম‍্যাচের সেরা নাথান লিওন।

প্রথম দুই টেস্টের মতন তৃতীয় টেস্টও শেষ হল মাত্র আড়াই দিনে। তবে এবার চিত্রটা অন‍্য। সেই দুই টেস্টে ভারতের জয় ছিল। তবে এবার বুমেরাং-এর মতন ঘরল ম‍্যাচ। সৌজন্যে নাথান লিওন। দ্বিতীয় ইনিংসে নিলেন একাই নিলেন ৮ উইকেট। দ্বিতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৬৩ রানে। জয়ের জন‍্য অজিদের প্রয়োজন ছিল মাত্র ৭৬ রান। তৃতীয় দিনে যা ব‍্যাট করতে নেভে মাত্র এক উইকেট হারিয়ে তুলে নেয় স্টিভ স্মিথের দল। তবে দ্বিতীয় ইনিংসে ব‍্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় অজিরা। তৃতীয় দিনের দ্বিতীয় বলেই উসমান খাওয়াজাকে আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। আর এখানেই  ভারতীয় দলের আশা বাড়ে। তবে এরপরে অশ্বিন-জাদেজার স্পিনকে ট্র‍্যাভিস হেড এবং মার্নাস লাবুশানে সামলান দারুণভাবে। যার ফলে মাত্র ৫৩ বলে ৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হেড। অপরদিকে ২৮ রানে শেষ করেন লাবুশানে।

তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ভারতকে ১০৯ রানে অল আউট করে অস্ট্রেলিয়া। সৌজন্যে ম্যাট কুহনেম্যানের ৫ উইকেট। জবাবে উসমান খাওয়াজার ৬০ রানের সৌজন্যে অস্ট্রেলিয়া দাপুটে ব্যাটিং করে। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদবের তিন উইকেট এবং রবীন্দ্র জাদেজার চার উইকেটের সৌজন্যে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস শেষ হয় ১৯৭ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত কিছুটা ভাল ব্যাটিং করলেও নাথান লিওন-এর আট উইকেটের কারণে ১৬৩ রানে অল আউট হয় ভারত।

আরও পড়ুন:বড়সড় হু*মকি পেলেন মেসি, ব*ন্দুকবাজরা চালাল প্রকাশ্যে গু*লি

 

Related articles

মেসিকাণ্ডে সাড়ে ৩ ঘণ্টা জেরা, অরূপকে ফের তলব পুলিশের

অবশেষে মেসিকাণ্ডের (Messi Incident) তদন্তে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার...

গ্রেফতারি পরোয়ানার মধ্যেই আদালতে স্বস্তি অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের

সিআইডির (CID) জারি করা ‘লুক আউট’ নোটিস, গ্রেফতারি পরোয়ানার মধ্যেই বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

হেলমেটেও রক্ষা নেই! দিনহাটায় ধৃত উদয়নকে লক্ষ্য করে ডিম-আক্রমণ

গ্রেফতারির পর দিনহাটায় (Dinhata) পা রাখতেই হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Former Minister Udayan Guha)। থানার...

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...