Saturday, April 4, 2026

পরীক্ষার্থীর মায়ের কোল আলো করে ‘অঙ্ক’ !

Date:

Share post:

চলছে মাধ্যমিক পরীক্ষা। মন দিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন রানিতলা থানার (Ranitala Police Station) সরলপুর গ্রামের বাসিন্দা সাথী খাতুন (Sathi Khatun)। নসিপুর হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) দিচ্ছেন তিনি। সিট পড়েছে আখেরিগঞ্জ হাই স্কুলে । বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের অঙ্ক (Math)পরীক্ষা। তাই শেষ মুহূর্তের রিভিশন চলছিল জোরকদমে। । বুধবার আচমকাই ওঠে প্রসব বে*দনা, পরিবারের লোকেরা তাঁকে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করান। খবর দেওয়া হয় দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে। এরপরই কোল আলো করে এল কন্যা সন্তান। পরিবারের লোকেরা ভালবেসে নাম দিয়েছে ‘অঙ্ক’।

পরীক্ষার আগের রাতে সন্তান প্রসব করে পরের দিন তো আর পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া যায় না। অতএব হাসপাতালে বসেই যাতে সে অঙ্ক পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করে দেন মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ। পরীক্ষার সময় সারাক্ষণই তাঁর পাশে ছিলেন শিক্ষিকা স্নিগ্ধা ঘোষ। পরীক্ষা শেষে সাথী জানায় “পরীক্ষা ভালই দিয়েছি। আর মেয়ের নাম রাখব অঙ্ক”। আধুনিক নতুনত্ব নামের যুগে এমন নাম কেন? সদ্য মা হওয়া সাথী বলছেন এমন নাম রাখার উদ্দেশ্য মেয়েকে জন্মের গুরুত্ব বোঝানো। এক বছর আগে পরিযায়ী শ্রমিকের সঙ্গে বিয়ে হয় সাথীর। তার স্বামী মাটির কাজ করে সংসার চালান। পরীক্ষার্থীর মা তেজমুন বিবি সংবাদমাধ্যমে বলেন, গরিব পরিবারে ৬ ছেলে মেয়ের ভারে বাধ্য হয়েই মেয়ের বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের পর সাথী জানিয়ে দেন তিনি পড়াশোনা ছাড়বেন না। মনের জেদকে সঙ্গী করেই পড়াশুনা চালিয়ে যেতে চান সাথী।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...